এক্সপ্লোর

Dividend Stocks: আগামী সপ্তাহে বাড়তি মুনাফার সুযোগ ! এই স্টকগুলি কেনা থাকলে ভরবে পকেট

Stocks to Buy: আগামী সপ্তাহে ৫০টি সংস্থার স্টকে ডিভিডেন্ড ঘোষণার জন্য এক্স ডিভিডেন্ড ডেট রয়েছে। ত্রৈমাসিকের ফল প্রকাশের পরেই এই সংস্থাগুলিতে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

Stocks to Buy: আগামী সপ্তাহে বেশ কিছু শেয়ারে বাড়তি মুনাফার সুযোগ রয়েছে। সংস্থাগুলির তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ হওয়ার পরে এবার শুরু হবে ডিভিডেন্ড (Dividend Stock) ও বোনাস বিতরণের পর্ব। সংস্থাগুলি তাদের লাভের একটা বড় অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে দেয় যাকে ডিভিডেন্ড বলা হয়। আবার কিছু কিছু সংস্থা (Stocks to Buy) বোনাসও ঘোষণা করবে। এই স্টকগুলি পোর্টফোলিওতে থাকলে আপনার মুনাফা হবে।

যে যে শেয়ারহোল্ডারদের ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ারগুলি নির্ধারিত দিনের মধ্যে থাকবে, তারাই এই বোনাস কিংবা ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ফলে বাড়তি অনেক মুনাফা হতে পারে বিনিয়োগকারীদের। দেখে নেওয়া যাক কোন কোন স্টকে মিলবে ডিভিডেন্ড।

আগামী সপ্তাহে ৫০টি স্টকের এক্স ডিভিডেন্ড ডেট রয়েছে

আগামী সপ্তাহে ৫০টি সংস্থার স্টকে ডিভিডেন্ড ঘোষণার জন্য এক্স ডিভিডেন্ড ডেট রয়েছে। ত্রৈমাসিকের ফল প্রকাশের পরেই এই সংস্থাগুলিতে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আর এর রেকর্ড ডেটও জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে এসবিআই কার্ড নামের একটি সংস্থা। এদের মধ্যে ১০টি সংস্থা ১০ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত ডিভিডেন্ড দেবে বলে জানা গিয়েছে।

অয়েল ইন্ডিয়া থেকে হিন্দুস্তান এয়ারোনটিক্স সংস্থা ডিভিডেন্ড দিতে চলেছে আগামী সপ্তাহে। ভারত ফোর্জ, কেপিআই গ্রিন এনার্জি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল হেলথের মত এই সংস্থাগুলিও এই সারিতে অন্তর্ভুক্ত। স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে কিছু কিছু সংস্থা স্টক স্প্লিটের প্রস্তুতিও নিয়েছে। একইভাবে আর্টেমিস ইলেক্ট্রিক্যালস, ভেক্টরস ফুড, ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার, ডালমিয়া ভারত সুগার এবং আইআইএফএল ক্যাপিটালও অন্তর্ভুক্ত রয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget