এক্সপ্লোর

Mutual Fund: এই ফান্ডে বিনিয়োগে ১০ বছরে পেতেন ৭ গুণ রিটার্ন , ১ লাখ হত ৭ লাখ

Share Market: নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডে এসেছে বিপুল রিটার্ন। বিগত ১০ বছরে আপনার ১ লাখ টাকা এই ফান্ডে বিনিয়োগ করা থাকলে আজ পেতেন ৭ লাখ টাকা।

Share Market: বিনিয়োগেই ধনী হওয়া যায়, একথা যারা বুঝে গিয়েছেন তাঁদের অনেকেই শেয়ার বাজার সম্পর্কে আগ্রহী হয়েছেন। বিভিন্ন কোম্পানির শেয়ার, কোনটা ভাল কোনটা খারাপ, কোনটা আগামী দিনে ভাল রিটার্ন দিতে পারে, সেসব চিন্তাভাবনা করার ঝামেলা থেকে বাঁচতে অনেকেই মিউচুয়াল ফান্ডকে বেছে নেন। মাল্টিব্যাগার শেয়ারের মত এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও বেশ কিছু ফান্ডে (Nippon India Growth Fund) বিপুল মুনাফা আসে। এমনই একটি ফান্ডে বিগত ১০ বছরে এসেছে ৭০০ শতাংশ রিটার্ন। কোন ফান্ড ?

এক বছরে ২১ শতাংশ রিটার্ন। ১ লাখ টাকা ১ বছরে হল ১.২১ লাখ টাকা। কিন্তু সেই ১ লাখ টাকাই যদি টানা ১০ বছর রেখে দেওয়া যেত, তাহলে সেটা হত ৭ লাখ টাকা। কম্পাউন্ডিংয়ের ম্যাজিক এভাবেই দেখিয়েছে একটি জনপ্রিয় মিউচুয়াল ফান্ড। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। মূলত ক্যাটাগরির দিক থেকে এই ফান্ড আদপে একটি মিডক্যাপ ফান্ড।

মিডক্যাপ ফান্ড কী

সাধারণত যে সমস্ত মিউচুয়াল ফান্ড (Nippon India Growth Fund) তাঁদের মোট সম্পদের ৬৫ শতাংশ মিড ক্যাপ স্টকে বিনিয়োগ করে, সেবির ক্যাটাগরিতে সেই ফান্ডকে মিডক্যাপ ফান্ড বলে ধরা হয়। এই সমস্ত মিডক্যাপ স্টকগুলি সেবির তালিকায় ১০১ থেকে ২৫০ যে কোনও অবস্থানেই থাকতে পারে।

নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডে বিনিয়োগ

এই ফান্ডের বিগত বছরের রিটার্নের (Nippon India Growth Fund) পরিসংখ্যান দেখলে জানা যাবে ১ বছরে এই ফান্ডে ১ লাখ টাকা বিনিয়োগে হাতে এসেছে ১.৫৩ লাখ টাকা। এক বছরে এর NAV বেড়েছে প্রায় ৫৩.৩৮ শতাংশ। আবার ৩ বছরের হিসেবে এই ফান্ড দিয়েছে ৩২ শতাংশ রিটার্ন। ৫ বছরে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড থেকে ২৫.৭২ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। অর্থাৎ ৫ বছরে আপনার ১ লাখ টাকা এই ফান্ডে বিনিয়োগ করা থাকলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি ৩.১৪ লাখ টাকা পেতেন। আর ১০ বছর এই ফান্ডে একইভাবে বিনিয়োগ ধরে রাখলে আপনার ১ লাখ টাকা আজ বার্ষিক ২১ শতাংশ হারে বাড়তে বাড়তে আজকের দিনে হত ৭.০৮ লাখ টাকা।

১৯৯৫ সালের ৮ অক্টোবর বাজারে আসে এই নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। রূপের প্যাটেল এবং সঞ্জয় যোশী এর ফান্ড ম্যানেজার। এখানে বিনিয়োগ করতে চাইলে ন্যূনতম ১০০ টাকা থেকে শুরু করা যায়। ফান্ডের তালিকায় টপ স্টকগুলির মধ্যে রয়েছে - PFC, Cholamandalam, Persistent Systems, Fortis Healthcare, Varun Beverages, Supreme Industries, NTPC, AU Small Finance Bank, Angel One ইত্যাদি।

আরও পড়ুন: Paytm Crisis: পেটিএমের সমস্যা মিটবে শীঘ্রই , কোম্পানি নিচ্ছে বড় সিদ্ধান্ত ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget