এক্সপ্লোর

Upcoming IPO: এই সপ্তাহেই বাজারে আসবে ১১টি নতুন IPO, মুনাফার সুযোগ ?

IPO Alert: আইপিও ক্যালেন্ডার অনুযায়ী আগামী সপ্তাহে যে যে আইপিও আসছে বাজারে তার মধ্যে সর্বাগ্রে উল্লেখ্য হল মানবা ফিনান্স এবং কেআরএন হিট এক্সচেঞ্জার সংস্থার আইপিও।

IPO News: এই বছর বিনিয়োগকারীদের জন্য খুবই ভাল সময় বলা চলে। একের পর এক মুনাফার সুযোগ আসছে বাজারে। এই তিন মাসে রেকর্ড সংখ্যক আইপিও এসেছে বাজারে আর তাদের মধ্যে এমনও কিছু কিছু আইপিও (IPO News) আছে যাতে বিনিয়োগকারীরা এক সপ্তাহের মধ্যেই ১০০ শতাংশ রিটার্ন পেয়েছেন। আগামী সপ্তাহে ৫ দিনের মধ্যে এভাবেই বাজারে (Upcoming IPO) আসবে আরও ১১টি আইপিও। মেনবোর্ড এবং এসএমই ক্যাটাগরিতে এই সমস্ত আইপিও আসবে বাজারে।

মেনবোর্ডে আসছে ১টি আইপিও

আইপিও ক্যালেন্ডার অনুযায়ী আগামী সপ্তাহে যে যে আইপিও আসছে বাজারে তার মধ্যে সর্বাগ্রে উল্লেখ্য হল মানবা ফিনান্স এবং কেআরএন হিট এক্সচেঞ্জার সংস্থার আইপিও। এই দুটি সংস্থাই তাদের আইপিওর মাধ্যমে বাজার থেকে ৪৮২ কোটি টাকা সংগ্রহ করতে চাইছে।

মানবা ফিনান্সের ১৫০.৮৪ কোটির আইপিও খুলবে আগামী ২৩ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ আগামীকাল। আর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সংস্থার আইপিওর সাবস্ক্রিপশন। এই আইপিওর ইস্যু প্রাইস হল ১১৪ টাকা থেকে ১২০ টাকার মধ্যে। এক লট আইপিওতে থাকবে ১২৫টি শেয়ার। একইভাবে ২৫ সেপ্টেম্বর বাজারে আসবে কেআরএন হিট এক্সচেঞ্জার সংস্থার ৩৪১.৯৫ কোটির আইপিও। এই আইপিওর সাবস্ক্রিপশন শেষ হবে ২৭ সেপ্টেম্বর। এক লট এই সংস্থার আইপিওতে থাকছে ৬৫টি শেয়ার এবং এর প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছে ২০৯ টাকা থেকে ২২০ টাকার মধ্যে।

SME সেগমেন্টে বাজারে আসবে ৯টি আইপিও

আগামী সপ্তাহে ৯টি আইপিও আসবে বাজারে এই এসএমই সেগমেন্টে। এর মধ্যে সবার প্রথমে ৩০.৪১ কোটি টাকার র‍্যাপিড ভলভস আইপিওর নাম করতেই হয়, আর ২৫.৫৬ কোটি টাকার ভল থ্রিডি আইপিও বাজারে আসবে ২৩ সেপ্টেম্বরেই। এরপরে ১৫.০৯ কোটি টাকার ইস্যু নিয়ে আসবে থিঙ্কিং হ্যাটস এন্টারটেইনমেন্ট সলিউশনস সংস্থা, ইউনিলেক্স কালারস অ্যান্ড কেমিক্যালস আইপিও আসবে ৩১.৩২ কোটি টাকা তুলতে বাজার থেকে। এছাড়া রয়েছে ট্যাকেরা ইঞ্জিনিয়ারিং আইপিও যা বাজার থেকে ৩৫.৯০ কোটি টাকা তুলবে। এই সব আইপিও বাজারে লঞ্চ হবে ২৫ সেপ্টেম্বর।

এছাড়াও ফোর্জ অটো আইপিও (৩১.১০ কোটি টাকার), সহস্র ইলেকট্রনিক্স আইপিও (১৮৬.১৬ কোটি টাকার), দিব্যাধন রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ আইপিও (২৪.১৭ কোটি টাকার) আসবে আগামী ২৬ সেপ্টেম্বর।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Tirupati Laddu Issue: তিরুপতির লাড্ডুতে পশুর চর্বির সঙ্গে মেশানো আমূলের ঘি ! বিতর্কের কড়া জবাব সংস্থার

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget