এক্সপ্লোর

IPO Alert: ৩ হাজার কোটির আইপিও নিয়ে আসবে NSDL, কবে আসবে বাজারে ?

NSDL IPO: এনএসডিএলের আইপিওর ড্রাফট যখন জমা করা হয়েছিল সেবির কাছে, তখন এডিএফসি ব্যাঙ্ক জানিয়েছিল যে তারা এই সংস্থায় তাদের ২ শতাংশ স্টেক বিক্রি করবে।

NSDL IPO: ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড এবারে ৩ হাজার কোটি টাকার আইপিও নিয়ে এসেছে। শেয়ার বাজারের নিয়ন্ত্রক সেবি সম্প্রতি এই আইপিওর (Upcoming IPO) ড্রাফটে অনুমোদন দিয়েছে। এই আইপিও মূলত পুরোটাই অফার ফর সেলে বিক্রি হবে বাজারে এবং এই সংস্থার স্টেকহোল্ডাররা অফার ফর সেলে শেয়ার (Upcoming IPO) অফলোড করবেন। প্রায় ৫৭.৩ মিলিয়ন শেয়ার অফলোড করা হবে এই আইপিওর মাধ্যমে।

সিডিএসএল ইতিমধ্যেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে এবং এখন এনএসডিএলও তালিকাভুক্ত হবে বাজারে। অফার ফর সেলের মাধ্যমে এনএসডিএলের আইপিওতে ৫ কোটি ৭২ লক্ষ ৬০ হাজার শেয়ার বাজারে ছাড়া হবে। এই শেয়ার অফলোডিং প্রক্রিয়ার মাধ্যমে আইডিবিআই ব্যাঙ্ক, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক ইত্যাদি সংস্থা তাদের স্টেক বিক্রি করবে। আইডিবিআই ব্যাঙ্ক ২২.২ মিলিয়ন শেয়ার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ১৮ মিলিয়ন শেয়ার, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫.৬২ মিলিয়ন শেয়ার, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪ মিলিয়ন শেয়ার বিক্রি করবে। এনএসডিএলে আইডিবিআই ব্যাঙ্কের ২৬ শতাংশ স্টক এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ২৪ শতাংশ শেয়ার রয়েছে। অন্যদিকে এসবিআইয়ের ৫ শতাংশ, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২.৮ শতাংশ, কানারা ব্যাঙ্কের ২.৩ শতাংশ শেয়ার রয়েছে।

এনএসডিএলের আইপিওর ড্রাফট যখন জমা করা হয়েছিল সেবির কাছে, তখন এডিএফসি ব্যাঙ্ক জানিয়েছিল যে তারা এই সংস্থায় তাদের ২ শতাংশ স্টেক বিক্রি করবে। এনএসডিএলে এইচডিএফসি ব্যাঙ্কের মোট শেয়ার রয়েছে ৮.৯৫ শতাংশ। ১৯৯৬ সালে আমানত আইন প্রবর্তনের পর থেকে এনএসডিএল ভারতে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এনএসডিএল তাঁর আইপিওতেও কর্মীদের ছাড় দেবে।

এর আগে আরেকটি ডিপোজিটরি সংস্থা সিডিএসএল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে যা বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছিল। সিডিএসএলের শেয়ার এখন ১৩৫৮ টাকায় ট্রেড করছে, আর স্টকটি থেকে গত ৫ বছরে ৫৫০ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market Today: হরিয়ানায় বিজেপির জয়ে ফের লাফ বাজারে, আজ থেকে কোন স্টকগুলি বাড়বে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol : ১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Patanjali Ayurved : ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget