এক্সপ্লোর

Yatra Online IPO: IPO আনল যাত্রা অনলাইন! কত দাম? ইতিমধ্যেই বিনিয়োগ কাদের?

Share Market: ১৫ সেপ্টেম্বর, শুক্রবার থেকে শুরু হয়েছে Yatra Online IPO-এর সাবস্ক্রিপশন।

কলকাতা: দেশের অন্যতম বড় অনলাইন ট্র্যাভেল সংস্থা যাত্রা। তারাই এবার IPO আনল বাজারে। আজ, ১৫ সেপ্টেম্বর, শুক্রবার থেকে শুরু হয়েছে Yatra Online IPO-এর সাবস্ক্রিপশন। আগামী বুধবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাবস্ক্রিপশন। 

সংস্থার তরফে তাদের শেয়ারের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটি হল প্রতি শেয়ার ১৩৫টাকা থেকে ১৪২ টাকা। ১৪ সেপ্টেম্বর অ্যাঙ্কর ইনভেস্টারদের থেকে ৩৪৮ কোটি তুলেছে Yatra Online IPO

শুক্রবার খুচরা বিনিয়োগকারীদের জন্য খোলার আগে, কোম্পানিটি ১৪ সেপ্টেম্বর অ্যাঙ্কর বিনিয়োগকারীদের মাধ্যমে মোট ৩৪৮.৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এই পরিমাণ টাকা মোট ৩৩ জন অ্যাঙ্কর বিনিয়োগকারীর কাছ থেকে তোলা হয়েছে। এই IPO-তে প্রাইস ব্যান্ড, জিএমপি নিয়ে রইল খুঁটিনাটি নানা তথ্য।

কোন কোন অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এই আইপিও-তে বিনিয়োগ করেছেন?
যাত্রা অনলাইনের অ্যাঙ্কর রাউন্ডে যে সংস্থাগুলি বিনিয়োগ করেছে তার মধ্যে রয়েছে মরগান স্ট্যানলি, গোল্ডম্যান শ্যাক্স, বিএনপি পারিবাস আরবিট্রেজ, ইলারা ইন্ডিয়া অপর্চুনিটি, হোয়াইট ওক ক্যাপিটাল, কোয়ান্টাম স্টেট ইনভেস্টমেন্ট ফান্ড। যেখানে দেশীয় সংস্থাগুলির মধ্যে রয়েছে ICICI প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, এডেলউইস ট্রাস্টিশিপ, টাটা মিউচুয়াল ফান্ড ইত্যাদি। ২,৪৫,৫৯,৮৬০ ইক্যুইটি শেয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য ইস্যু করা হয়েছে। 

কোম্পানির Price Band কী?
Yatra Online তার আইপিওর প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে ১৩৫ টাকা থেকে ১৪২ টাকা প্রতি শেয়ার। কোম্পানিটি এই আইপিওর মাধ্যমে মোট ৭৭৫ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করছে। এর মধ্যে মোট ৬০২ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হয়েছে এবং ১.২১ কোটি শেয়ার অফার ফর সেলের মাধ্যমে বিক্রি করা হবে। প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে মোট ৬২ কোটি টাকা তোলা হয়েছে। topsharebrokers.com এর মতে , IPO-এর GMP বর্তমানে ০ টাকা প্রিমিয়ামে রয়েছে।

এর আগে বেরিয়েছে RR কেবলের IPO. গুজরাত ভিত্তিক কোম্পানি RR কেবলের (RR Kabel) প্রাইমারি পাবলিক অফারিং বুধবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর খুলেছে৷ এর আগে সংস্থাটি অ্যাঙ্কর ইনভেস্টারদের (Anchor Investor) মাধ্যমে মোট ৫৮৫.৬২ টাকা সংগ্রহ করেছে৷ আরআর কেবল মোট ৫৪ জন অ্যাঙ্কর বিনিয়োগকারীর কাছ থেকে এই পরিমাণ সংগ্রহ করেছে। গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল, এইচএসবিসি গ্লোবাল, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, মরগান স্ট্যানলি এশিয়া ইত্যাদির মতো অনেক বিদেশি কোম্পানিও এগুলিতে বিনিয়োগ করেছে।

আরও পড়ুন: আজ থেকে খুলছে RR Kabel-এর আইপিও,গ্রে মার্কেটে কত চলছে দাম, বিনিয়োগে লাভ পাবেন কি ?

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget