এক্সপ্লোর

Mutual Fund: এই ১০ ইকুইটি ফান্ড দিয়েছে সেরা রিটার্ন, এই বছর এসেছে বিপুল মুনাফা

Year Ender 2024: সমীক্ষায় উঠে এসেছে এই বছরের এমন দশটি ফান্ডের নাম যেগুলিতে সবথেকে বেশি রিটার্ন মিলেছে। ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে সবথেকে ভাল রিটার্ন দিয়েছে এই দশ মিউচুয়াল ফান্ড।

Best 10 Mutual Funds: আপনি যদি কিছু সময়ের মধ্যে ভাল রিটার্ন পেতে চান, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। যদিও বিনিয়োগের আগে দেখে নেওয়া দরকার যে ফান্ডে আপনি বিনিয়োগ করবেন সেই ফান্ডের আগের কত রিটার্নের (Mutual Fund) ইতিহাস রয়েছে, গড়ে কত শতাংশ রিটার্ন মিলেছে দীর্ঘমেয়াদে। ইটি মিউচুয়াল ফান্ডের একটি সমীক্ষায় উঠে এসেছে এই বছরের এমন দশটি ফান্ডের নাম যেগুলিতে সবথেকে বেশি রিটার্ন (Best Mutual Fund) মিলেছে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ১৭ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে সবথেকে ভাল রিটার্ন দিয়েছে এই দশটি মিউচুয়াল ফান্ড।

এই তালিকায় সবার উপরে আছে Mirae Asset ফান্ড হাউজের দুটি স্কিম। একটি হল Mirae Asset NYSE FANG+ ETF FoF এবং অন্যটি Mirae Asset S&P 500 Top 50 ETF FoF। এই দুটি ফান্ডে এই বছরে যথাক্রমে ৮২.৪৩ শতাংশ এবং ৬৩.৭৩ শতাংশ রিটার্ন দিয়েছে।

তালিকায় রয়েছে Motilal Oswal Midcap Fund যেখানে বিনিয়োগকারীরা ৬০.৫২ শতাংশ রিটার্ন পেয়েছেন। LIC MF Infrastracture Fund মূলত এলআইসি মিউচুয়াল ফান্ডের একটি ওপেন এন্ডেড ফান্ড যেখানে ২০২৪ সালে বিনিয়োগকারীরা ৫২.৫২ শতাংশ মুনাফা পেয়েছেন।

এই তালিকার পরের পাঁচটি ফান্ডের পাঁচটিই রয়েছে মোতিলাল অসওয়াল ফান্ড হাউজ থেকে। মোতিলাল অসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, মোতিলাল অসওয়াল ন্যাসড্যাক ১০০ এফওএফ এই বছর যথাক্রমে ৫০.৪৯ শতাংশ এবং ৫০.৩৭ শতাংশ রিটার্ন দিয়েছে।

অন্যদিকে Motilal Oswal Flexi Cap Fund এবং Motilal Oswal Small Cap Fund এই বছরে যথাক্রমে ৫০.২৩ শতাংশ এবং ৪৯.২৯ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে মোতিলাল অসওয়ালের লার্জক্যাপ ও মিডক্যাপ ফান্ডেও বিনিয়োগকারীরা ৪৮.৮৪ শতাংশ রিটার্ন পেয়েছেন। দেশের একমাত্র ডিফেন্স সেক্টর ভিত্তিক ফান্ড হল HDFC Defence Fund। যে সমস্ত বিনিয়োগকারীরা এই ফান্ডে বিনিয়োগ করেছিলেন এই বছরের শুরুতে তারা ৪৮.৭৫ শতাংশ রিটার্ন পেয়েছেন।

তথ্যসূত্র: ET Mutual Fund

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: SEBI: ভিডিয়োতে বিনিয়োগের মিথ্যে প্রলোভন, এই ইউটিউবারকে ৯.৫ কোটি জরিমানা সেবির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget