এক্সপ্লোর

বিরাট সাফল্য অসম পুলিশের, ২১০ কোটি টাকার হেরোইন-সহ ধৃত এক

Assam News: অসম পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক হেরোইন পাচার করা হচ্ছে। যৌথ অভিযান চালিয়ে মোট ২১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

শিলচর: মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল অসমের স্পেশাল টাস্ক ফোর্স (Assam STF) ও কাছাড় পুলিশ (Cachar Police)। বৃহস্পতিবার রাতে শিলচরে (Silchar) অভিযান চালিয়ে বর্তমান কালের মধ্যে সবথেকে বেশি ২১ কিলো নিষিদ্ধ মাদক হেরোইন বাজেয়াপ্ত (heroin seizure) করল তারা। যার আনুমানিক বাজারমূল্য ২১০ কোটি টাকা বলে জানা গেছে। বিশাল পরিমাণ ওই মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত একজন পাচারকারীকেও গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স ও কাছাড় পুলিশ। ধৃতকে জেরা করে এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। 

এ যাবত কালের মধ্যে রাজ্যের সবথেকে বেশি নিষিদ্ধ মাদক হেরোইন বাজেয়াপ্ত করার ঘটনাটি নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে অসম পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa)। তিনি টুইট করেন, এটা মাদকমুক্ত অসম তৈরির পথে এগিয়ে যাওয়ার জন্য খুব বড় একটি পদক্ষেপ। এসটিএফ অসম ও কাছাড় পুলিশের যৌথ অভিযান চালিয়ে শিলচরে ২১ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতার করা হবে। ওয়েল ডান অসম পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অসম পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক হেরোইন পাচার করা হচ্ছে। এরপরই অসমের দক্ষিণ দিকে অবস্থিত কাছাড় জেলার শিলচর পুলিশ স্টেশনের অন্তর্গত শাহিদপুরের কাছে একটি গাড়িকে আটক করে এসটিএফ ও কাছাড় পুলিশের যৌথ বাহিনী। 

সূত্রের শবর মাদক বোঝাই ওই গাড়িটি চালাচ্ছিল লালদিনুয়া নামে এক ব্যক্তি। তাকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটি মিজোরামের রাজধানী আইজল থেকে আসছিল বলে জানা গেছে। গাড়ির মধ্যে থাকা পাঁউরুটি ও বিস্কুটের প্যাকেটের পেটির মধ্যে লুকোনো ছিল। 

আরও পড়ুন: Arvind Kejriwal: কুঠুরি ঝাঁট দিচ্ছেন নিজেই, দেখছেন হিন্দি ছবি, তিহাড়ে মাঝেমধ্যেই অস্থির হয়ে পড়ছেন কেজরিওয়াল

পুলিশের তরফে জানানো হয়েছে, ১০ দিন আগে পুলিশের কাছে খবর আসে যে প্রচুর পরিমাণ মাদক রাজ্যে প্রবেশ করানোর চেষ্টা চলছে। প্রতিবেশী একটি রাজ্য থেকে ওই মাদক নিয়ে আসার পরিকল্পনা হচ্ছে বলেও জানতে পারেন তারা। তারপর ওই মাদক দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই রিপোর্টটির কথা জানানো হয় অসম এসটিএফ-এর প্রধান আইজি পার্থসারথি শর্মা। পুলিশ সূত্রে আরও জানা গেছে মাদকের সম্পূর্ণ কনসাইনমেন্টটি মোট ৫৪০ কোটি টাকার বলে মনে করা হচ্ছে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget