এক্সপ্লোর

Madrasa Teacher: আল্লাকে ‘খুশি’ করতে হবে, কেরলের মাদ্রাসা শিক্ষিকা কেটে ফেললেন ছেলের গলা

কিন্তু সত্যিই আল্লাকে খুশি করতে এই খুন না অন্য কিছু, তা জানা যাবে ঘটনার বিশদ তদন্তের পর। সাহিদাকে গ্রেফতার করেছে পুলিশ, শিশুটির দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

তিরুঅনন্তপুরম: কেরলের পালাক্কড়ে ৩০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষিকা নিজের ৬ বছরের ছেলেকে গলা কেটে খুন করেছেন বলে অভিযোগ। গতকাল তাদের নিজেদের বাড়িতে ঘটেছে এই ঘটনা।

অভিযুক্তের নাম সাহিদা। তিন সন্তানের মা সাহিদা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ান, আবার মা হতে চলেছেন তিনি, ৩ মাসের গর্ভবতী। গতকাল ভোর তিনটে থেকে চারটের মধ্যে তিনি পালাক্কড়ের এমার্জেন্সি কন্ট্রোল রুমে ফোন করে স্থানীয় পুলিশকে জানান, আল্লাকে খুশি করতে নিজের ছেলে আমিলকে মেরে ফেলেছেন তিনি। পুলিশের একটি দল তাঁর বাড়ি এসে পৌঁছে দেখে, তিনি তাদের জন্য বাড়ির দরজায় অপেক্ষা করছেন। দরজা থেকে সাহিদা তাদের ভেতরে নিয়ে আসেন, তাঁর হাতে লেগেছিল রক্ত, একাধিক আঘাতের চিহ্নও ছিল। পুলিশ মৃত শিশুটির দেহ খুঁজে পায় বাথরুমের মধ্যে, সে রক্তে ভাসছিল। তার গলার নলি কাটা ছিল আর দুই পা ছিল দড়ি দিয়ে বাঁধা।

পালাক্কড়ের সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (SP) আর বিশ্বনাথ জানিয়েছেন, সাহিদা পুলিশকে যা যা বলেছেন, তাই এফআইআরে লেখা হয়েছে। তিনি দাবি করেছেন, আল্লাকে সন্তুষ্ট করতে এভাবে নিজের ছেলেকে খুন করেছেন তিনি। কিন্তু সত্যিই আল্লাকে খুশি করতে এই খুন না অন্য কিছু, তা জানা যাবে ঘটনার বিশদ তদন্তের পর। সাহিদাকে গ্রেফতার করেছে পুলিশ, শিশুটির দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

ঘটনার সময় সাহিদার স্বামী সুলেমান ও তাঁদের অন্য দুই সন্তান অন্য একটি শোওয়ার ঘরে ঘুমোচ্ছিলেন। এই খুনের ব্যাপারে তাঁরা কিছুই জানতেন না বলে দাবি করা হয়েছে। সাহিদার স্বামী সুলেমান আগে মধ্য প্রাচ্যে চাকরি করতেন, পালাক্কড়ে ফিরে আসার পর থেকে ট্যাক্সি চালিয়ে জীবন নির্বাহ করেন তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁদের একজনের কাছ থেকে আগের দিনই পুলিশ স্টেশনের ফোন নম্বর জোগাড় করেন সাহিদা। তাঁদের বক্তব্য, পরিবারটি কুসংস্কারাচ্ছন্ন ছিল না, তেমন কোনও সমস্যা ছিল না তাদের।

সাহিদার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ আনা হয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget