এক্সপ্লোর

ফুলবাগানকাণ্ডে ঘনীভূত রহস্য, মিলেছে মৃত যুবকের পরিচয়, খুন নাকি দুর্ঘটনা? ধন্দে পুলিশ

সোমবার ফুলবাগানে মেট্রো স্টেশন সংলগ্ন রাস্তা থেকে উদ্ধার হয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম সঞ্জিৎ দাস। তিনি দত্তাবাদ এলাকার বাসিন্দা।

প্রকাশ সিনহা, কলকাতা: ফুলবাগান স্টেশনের কাছে, রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে রহস্য এখনও কাটল না। যুবকের মৃত্যু কি গুলিতে? নাকি মারধরে? এসব প্রশ্নের উত্তর না মেলায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এটি খুনের ঘটনা ৷

সোমবার ফুলবাগানে মেট্রো স্টেশন সংলগ্ন রাস্তা থেকে উদ্ধার হয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম সঞ্জিৎ দাস। তিনি দত্তাবাদ এলাকার বাসিন্দা। যে জায়গায় যুবকের মৃতদেহ মিলেছে, সেখানে গাড়ি চলাচল করে না। ফলে গাড়ির ধাক্কায় মৃত্যু হওয়ার সম্ভাবনা কম বলেই অনুমান তদন্তকারীদের। মৃতদেহ থেকে প্রায় ১০০ মিটার দূর পর্যন্ত রক্তের দাগ দেখা গিয়েছে। মৃতের পরিবারও খুনের অভিযোগ করেছে। তাঁদের দাবি, রবিবার রাত ৯টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান সঞ্জিৎ। রাতে আর বাড়ি ফিরে আসেননি। ইঁট বা পাথর দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয়েছে। সঞ্জিতের জ্যাকেট তাঁর গায়ে ছিল না। জ্যাকেটটি মৃতদেহের উপরে ফেলে দিয়ে যায় আততায়ী। মঙ্গলবার ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখা, ফুলবাগান থানার পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, রক্তাক্ত ওই যুবকের মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে । অন্যদিকে গত শুক্রবার বৌবাজারের ফিয়ার্স লেনের একটি ফ্ল্যাট থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম আয়ুব ফিদা আলি খান। বয়স প্রায় ৭৫ বছর। এর মাথার পিছনেও গভীর ক্ষত ছিল বলে খবর। ঘরের চারিদিকে ছিল চাপচাপ রক্ত। ঘরের মেঝে থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা একটি ছুরি। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime Story : 'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Prabhas Mondal Encounter: ‘অনেক নোংরামো দেখেছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
‘অনেক নোংরামো দেখেছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget