এক্সপ্লোর

ভাব জমিয়ে ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর থেকে শিশু চুরি!

ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর থেকে শিশু চুরির অভিযোগ। বৃদ্ধার কাছ থেকে তাঁর মেয়ের সদ্যোজাত সন্তানকে নিয়ে চম্পট এক মহিলার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু পুলিশের।

ক্যানিং:  ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর থেকে শিশু চুরির অভিযোগ। বৃদ্ধার কাছ থেকে তাঁর মেয়ের সদ্যোজাত সন্তানকে নিয়ে চম্পট এক মহিলার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু পুলিশের। ক্যানিংয়ের আমড়াবেরিয়া এলাকার বাসিন্দা রাকিবা মোড়ল ন’দিন আগে  ক্যানিং মহকুমা  হাসপাতালেই একটি কন্যা সন্তানের জন্ম দেন। সোমবার সেই শিশুর জন্ম সার্টিফিকেট নিতে হাসপাতাল সুপারের অফিসে এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর মা আমিনা মোড়ল। আমিনার কোলে সন্তানকে হাসপাতালের সামনে বসিয়ে রেখে রাকিবা ভিতরে যান জন্ম সার্টিফিকেট আনতে। অভিযোগ সেই সময় অপরিচিত এক মহিলা আমিনার সাথে ভাব জমায়। তাঁর সাথে বিভিন্ন কথা বলতে থাকে। শিশুটি সেই সময় মলত্যাগ করলে তাকে পরিস্কার করার জন্য জল ও মোছার সামগ্রী আনতে উদ্যোগী হন আমিনা। তখন অপরিচিত ঐ মহিলা তার কাছে শিশুটিকে রেখে যাওয়ার জন্য আমিনাকে বলেন। সেই কথা শুনে তিনি শিশুটিকে ঐ মহিলার কাছে রেখে দোকানের উদ্দেশ্যে যান। আর সেই সুযোগেই শিশুটিকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মহিলা। আমিনা ফিরে এসে শিশুটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করেন। মুহূর্তে বিষয়টি জানাজানি হতেই লোকজন জড়ো হয়ে যায় হাসপাতাল চত্বরে। শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও চলে আসে ঘটনাস্থলে। হাসপাতাল চত্বর ছাড়াও হাসপাতালের সি সি টিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ও উদ্ধার করা সম্ভব হয়নি ঐ নিখোঁজ শিশুটিকে। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রাকিবা। যদিও এ বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কতৃপক্ষের।

সেরা শিরোনাম

Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
Hyderabad News: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Indian Sailor Dead in Venezuela: ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget