এক্সপ্লোর

South 24 Parganas:আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিস নরেন্দ্রপুরে, গ্রেফতার এক

Narendrapur Arrest:আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিস মিলল নরেন্দ্রপুরে। ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম আব্দুল রহমান। পুলিশ সূত্রে খবর, তার কাছ থেকে মোট ৩৪টি নামী-দামী সংস্থার মোবাইল উদ্ধার হয়েছে।

রণজিৎ সাউ, নরেন্দ্রপুর: আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিস মিলল নরেন্দ্রপুরে (Narendrapur International Mobile Smuggling)। ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম আব্দুল রহমান। পুলিশ সূত্রে খবর, তার কাছ থেকে মোট ৩৪টি নামী-দামী সংস্থার মোবাইল উদ্ধার হয়েছে। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করার কথা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে নরেন্দ্রপুর থানার পুলিশ।

আর কী জানা গেল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা, কর্পোরেট সংস্থায় কর্মরত এক আধিকারিকের আই-ফোন হালেই চুরি গিয়েছিল। নির্দিষ্ট করে বললে, ঘটনাটি ঘটেছিল বুধবার। গত কাল তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আই-ফোন ট্র‍্যাক করে ও সোর্স মারফত হদিস মেলে আব্দুলের। এর পর, তার সন্ধানে নরেন্দ্রপুর থানা এলাকার গ্রিনপার্কে গিয়েছিল পুলিশ। জানা যায়, গত দু'মাস ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল সে। তার আসল বাড়ি বারুইপুর থানা এলাকার বৃন্দাখালীর পশ্চিমপাড়ায়। বাসে ও ট্রেনে মোবাইল ছিনতাই করাই তার কাজ ছিল বলে দাবি পুলিশের। মূলত, কাজের সুবিধার জন্যই গ্রিনপার্ক এলাকায় বসবাস শুরু করে সে, আরও জানতে পেরেছে পুলিশ।
বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান,  অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪টি মোবাইল উদ্ধার করা গিয়েছে। তিনি আরও জানান, আব্দুল চোরাই মোবাইলগুলি নিউ মার্কেট এলাকায় দিয়ে আসত। সেখান থেকে সেগুলি বাংলাদেশে চলে যেত। এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে জানান তিনি। আব্দুলকে জিজ্ঞাসাবাদ করেও বেশ কিছু তথ্য ও নাম সামনে আসে। সমস্ত তথ্য়ই খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বারুইপুর পুলিশ জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। 

নতুন নয়...
গত বছর, সেপ্টেম্বর মাসেও উত্তর ২৪ পরগনা গোপালনগর থানা এলাকায় এমনই আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। সে বার ৭২ টি মোবাইল ও ৫ হাজার ৭১০ বাংলাদেশি টাকা-সহ দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ছিল ইমরান মন্ডল এবং আনোয়ার হোসেন। পুলিশ জানিয়েছে, মোবাইল ব্যবসায়ী ইমরান, আনোয়ার হোসেন মারফত চুরি যাওয়া মোবাইলগুলিকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তবে কার্যসিদ্ধি হওয়ার আগেই বমাল ধরা পড়ে তারা, এমনই জানায় পুলিশ। আরও জানা যায়, আনোয়ার বাংলাদেশের যশোরের বাসিন্দা। 

 

আরও পড়ুন:ছাত্রমৃত্যুর তদন্ত রিপোর্টে তীব্র অসন্তোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে একাধিক কড়া প্রশ্নের উত্তর চাইল UGC

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birth Certificate: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget