এক্সপ্লোর

Arms Recovery:গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধারে কালীগঞ্জে ধৃত ১

Nadia News: গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কালীগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তাদের অভিযোগ, ধৃত কামরুল জামান মন্ডল একজন দুষ্কৃতী।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কালীগঞ্জ (Nadia Illegal Arms Recovery) থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তাদের অভিযোগ, ধৃত কামরুল জামান মন্ডল একজন দুষ্কৃতী। তার কাছ থেকে ৩৫ রাউন্ড গুলি এবং সেভেন এম এম পিস্তল উদ্ধার হয়েছে বলেও জানায় পুলিশ।

কী জনা গেল?
ধৃতের বাড়ি কালীগঞ্জ থানার ছোট চাঁদঘর দক্ষিণ পাড়ায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ছোট চাঁদঘর-পাগলাচণ্ডী রাস্তায় একটি কালভার্টের কাছে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাকে তল্লাশি করতেই ৩৫ রাউন্ড গুলি এবং সেভেন এম এম পিস্তল উদ্ধার মেলে। এরপরই গ্রেফতার করা হয় কামরুল জামান মন্ডলকে। প্রাথমিকভাবে ধারণা, গুলি-আগ্নেয়াস্ত্র পাচারের ছকি ছিল তার। শনিবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।
আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এই রাজ্য়ে বিরল নয়। মাসখানেক আগে যেমন, পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বোমা-আগ্নেয়াস্ত্র  উদ্ধার হয়েছিল বলে খবর। সে বার তৃণমূল কর্মীদের বাড়ি থেকে ব্যাগ ভর্তি বোমা, ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল বলে অভিযোগ ওঠে। ঘটনায় আটকও হন কয়েকজন তৃণমূল কর্মী। দলীয় কোন্দলের শিকার, দাবি করেন তাঁরা। যদিও ব্লক সভাপতি জানিয়েছিলেন, আটকরা  তৃণমূল কর্মী নন, সমাজবিরোধী। 

আগেও বার বার...
পঞ্চায়েত ভোটের সময় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে একাধিক ঘটনার সাক্ষী থেকেছেন এই রাজ্য়ের মানুষ। যেমন, বীরভূমের নানুরের পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ঘটনা প্রকাশ্যে আসে।গোপন সূত্রে খবর পেয়ে, ৯ মিমি পিস্তল, দুটি ৭.৬৫ মিমি  পিস্তল, ৫ রাউন্ড ৮মিমি কার্তুজ, ২ রাউন্ড ৯ মিমি কার্তুজ, ৬ রাউন্ড ৭.৬৫ মিমি কার্তুজ, ৬ কেজি গান পাউডার, ৪ কেজি ইয়েলো গান পাউডার উদ্ধার করেছিল পুলিশ। এখানেই শেষ নয়, বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে গিয়েছিল এক যুবকের। গুরুতরভাবে জখম হয়েছিল এক নাবালক। সেই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ ছিল।বীরভূমের নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছিল ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলিও। এতেই শেষ নয়। গত বছর সেপ্টেম্বরে, আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে পড়েছিল এক যুবক। বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেই স্মৃতি হয়তো অনেকেরই স্মরণে থাকবে। ঠিক এর পরের মাসে, বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযোগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয় ২ যুবক। পুলিশের দাবি, ধৃতদের থেকে দু'রাউন্ড গুলি-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। বস্তুত, এরকম ঘটনার তালিকা দীর্ঘ যা কিনা একটাই প্রশ্ন তুলছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে কী ভাবে রাজ্যে ঢোকে এই আগ্নেয়াস্ত্র?

 

আরও পড়ুন:'মহিলাদের রাতে জোর করে পার্টি অফিসে নিয়ে যেত', শাহজাহান-বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget