এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত ১৮, পলাতক লরির চালক

Bankura News: আহতদের তড়িঘড়ি হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরে লরির (Truck) চালক দুর্ঘটনাগ্রস্থ লরিটিকে ঘটনাস্থলে ফেলে চম্পট দেয়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: ফের পথ দুর্ঘটনা। এবার ঘটনাস্থল বাঁকুড়া (Bankura)। সেখানে বাস  লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন প্রায় ১৮ জন বাসযাত্রী। আজ বিকেলে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার জয়রামবাটি (Jayrambati) হলদি মোড়ে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরে লরির চালক দুর্ঘটনাগ্রস্থ লরিটিকে ঘটনাস্থলে ফেলে চম্পট দেয়।

ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা যায় যে, বাঁকুড়ার জয়রামবাটি থেকে একটি যাত্রী বোঝাই বাস হুগলির আরামবাগের দিকে যাচ্ছিল। হলদি মোড়ের কাছাকাছি আসতেই উলটো দিক থেকে আসা একটি বেপরোয়া লরি মুখোমুখি ধাক্কা মারে বাসটিকে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে রাস্তার ধারে উলটে যায় বাসটি। প্রাথমিক ভাবে স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বাসের চালক সহ মোট ১৮ জন আহত হয়েছেন। আহত বাস যাত্রীদের প্রথমে কামারাপুকুর হাসপাতাল ও গুরুতর আহতদের আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরে লরির চালক দুর্ঘটনাগ্রস্থ লরিটিকে ঘটনাস্থলে ফেলে চম্পট দেয়।

রাতের কলকাতা শহরে পথ দুর্ঘটনা হয়েছিল

কিছুদিন আগেই এবিপি আনন্দের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল এই সংবাদটি। গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। ফের রাতের শহরে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল (Kolkata News)। অভিযোগ, সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মার্সিডিজের।  গাড়ির আরোহী এক মহিলার মৃত্যু।  মার্সিডিজের চালক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  

ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে বুধবার রাত ১টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, বিমানবন্দর থেকে গড়িয়া যাওয়ার পথে একটি গাড়ি বেলেঘাটা হাউজিংয়ের কাছে ই এম বাইপাসে সিগনালে দাঁড়ায়। অভিযোগ, সেই সময় প্রচণ্ড গতিতে আসা একটি মার্সিডিজ দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ৩ জন ছিলেন। গাড়ির আরোহী, ৪৯ বছরের মিনু ঢনঢনিয়ার মৃত্যু হয়।  

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget