এক্সপ্লোর

Murshidabad News: কোথা থেকে এল ৭.৬৫ এমএম পিস্তল ? প্ল্যান ভেস্তে দিল পুলিশ

Murshidabad Fire Arms Rescue: পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদেই। গত কয়েকমাসে এই নিয়ে একাধিকবার এই জেলার নাম উঠেছে। 

 রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদেই। গত কয়েকমাসে এই নিয়ে একাধিকবার এই জেলার নাম উঠেছে। নওদায় উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারকাণ্ডে (Fire Arms) গ্রেফতার ২। রাতের অন্ধকারে নওদায় হাত বদলের আগে আগ্নেয়াস্ত্র-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি।

গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার রাতে নওদা থানার আমতলা বাজার  এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরির সময় দুজনকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ এম এম পিস্তল ও ৩ রাউন্ড গুলি বলে পুলিশ সূত্রে খবর। ধৃত শফিউল মন্ডল, তৈয়ব আলী মন্ডল নওদার সোনাটিকুরি এলাকার বাসিন্দা। শনিবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে পাঠায় পুলিশ। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল ওই দুজন,  তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি সদ্য কদিন আগেই এই জেলা থেকে গভীর রাতে নবগ্রামের কানফলা এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতদের কাছে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতদের নাম জিয়ারুল শেখ ও দুলাল শেখ। 

সম্প্রতি বীরভূমের নানুরের (Nanoor) পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল(Fire Arms)। গোপন সূত্রে খবর পেয়ে, সফিক শেখকে গ্রেফতার করেছিল নানুর থানার পুলিশ। তার কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল, দুটি ৭.৬৫ মিমি  পিস্তল, ৫ রাউন্ড ৮মিমি কার্তুজ, ২ রাউন্ড ৯ মিমি কার্তুজ, ৬ রাউন্ড ৭.৬৫ মিমি কার্তুজ, ৬ কেজি গান পাউডার, ৪ কেজি ইয়েলো গান পাউডার উদ্ধার করেছিল পুলিশ। অপরদিকে, নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছিল একাধিক অস্ত্র। বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে গিয়েছিল এক যুবকের। গুরুতরভাবে জখম হয় এক নাবালকও। সেই ঘটনায় সেবার আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফের সেই জেলাতেই অস্ত্র উদ্ধার হয়েছি।   নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছিল ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয় ১ জনকে।

আরও পড়ুন, 'পুলিশ না থাকলে TMC-কে খুঁজে পাওয়া যাবে না', ফের শুভেন্দুর নিশানায় মমতা

মূলত যেখানে ওই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল, ওই এলাকাটি ঝাড়খণ্ড সীমানার কাছে বলে জানা যায়। সেখানে বাইকআরোহীকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করেছিল পুলিশ। পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ২টি নাইনএমএম ও একটি ওয়ান শাটার ছিল। এছাড়াও তার কাছ থেকে ১১ রাউন্ড গুলি পাওয়া গিয়েছিল।কী কারণে এই অস্ত্র নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। কোথায় যাচ্ছিল। তারই খোঁজ করার চেষ্টা চালিয়েছিল পুলিশ। কারও কাছে কী অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল ? সেটাও খতিয়ে সেবার পুলিশ। তবে এত অস্ত্র আসছে কোথা থেকে, বারবার এই প্রশ্ন উঠে আসছিল। সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেছিলেন, 'ঝাড়খণ্ড থেকে প্রচুর অস্ত্র ঢুকছে বীরভূমে।'

 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget