এক্সপ্লোর

Baruipur News: সিনেমার কায়দায় গাড়িতে করে গাঁজা পাচারের চেষ্টা, রুখল পুলিশ

Ganja Seized: ১২০ কিলো গাঁজা সমেত দুই ব্যক্তিকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ। সিনেমার কায়দায় বিশেষভাবে বানানো একটি পণ্যবাহী গাড়ি করে ওই গাঁজা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা।

রঞ্জিত হালদার, বারুইপুর: পণ্যবাহীর গাড়ির ডালার তলায় খাপ তৈরি করে অভিনব কায়দায় গাঁজা (Ganja) পাচারের চেষ্টা করছিল তিন ব্যক্তি। কিন্তু, শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে বাঁচতে পারল না। গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে একজন পলাতক। তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-আমতলা (Baruipur) রোডের টংতলায়।

আরও পড়ুন: RG Kar News: নির্যাতিতার মা-বাবাকে নিয়ে RG Kar-এ CBI, সেমিনার রুম নয়, কোথায় নিয়ে যাওয়া হল ?

স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইপুর-আমতলা রোডের টংতলায় নাকা চেকিংয়ের সময় সন্দেহজনকভাবে একটি অশোক লেল্যান্ড কম্পানির DOS7 মডেলের পণ্যবাহী গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালায় বারুইপুর থানার পুলিশ। তল্লাশিতে ১১৭ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। যার ওজন আনুমানিক একশো কুড়ি কিলো, দাম প্রায় ১২ লক্ষ টাকা। ঘটনায় তিনজন জড়িত থাকলেও  দুজনকে গ্রেফতার করা গেছে। তাদের মধ্যে একজন মগরাহাট থানার রায়নগর এলাকার বাসিন্দা রাজ্জাক ঢালি, অপরজন বাংলার মোড় পদ্মের হাটের আরিফ হোসেন মণ্ডল। বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধারে খুশি সকলে।

আরও পড়ুন: R G Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, নাট্য অ্যাকাডেমির জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান শিবনাথ ভদ্রের

বারুইপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলে বিভিন্ন সময়। সেই মতো বারুইপুর থানার অন্তর্গত টংতলা এলাকায় শুক্রবার সকাল থেকে নাকা চেকিং চালাচ্ছিল বারুইপুর থানার পুলিশ। নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক গাড়ি গুলিতে তল্লাশি চালানো হচ্ছিল। একটি ছোট হাতি গাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় কথার অসঙ্গতি দেখা দিলে, গাড়িটির প্রতি সন্দেহ বাড়ে পুলিশের। পাশাপাশি গাড়ির পেছনে থাকা এক ব্যক্তি পুলিশ দেখেই চম্পট দেয়। এরপর গাড়িটিকে ভালোভাবে খতিয়ে দেখার পর সন্দেহ আরও জোরালো হয়। একদম অভিনব সিনেমার মতো কায়দায় গাড়ির বডিটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। গাড়ির বডির ওপরের অংশ ফাঁকা থাকলেও,নিচে সুন্দরভাবে সাজানো ছিল ১১৭টি প্যাকেট। যা দেখে সাধারণভাবে কোনও রকম সন্দেহ হওয়ার কথা নয়। কিন্তু, শেষ রক্ষা হল না। বারুইপুর পুলিশ জেলার দক্ষ অফিসারদের চোখকে ফাঁকি দিতে পারল না পাচারকারীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget