এক্সপ্লোর

Nadia News:বেআইনি অস্ত্র রাখার অভিযোগে নদিয়ার শান্তিপুর থেকে গ্রেফতার ২ যুবক

Illegal Arms Recovery:বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হলেন ২ যুবক। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। ধৃতদের থেকে একটি পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সুজিত মণ্ডল, নদিয়া: বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হলেন ২ যুবক (Nadia Illegal Arms Arrest)। নদিয়ার শান্তিপুর (Nadia Crime) থানা এলাকার ঘটনা। ধৃতদের থেকে একটি পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

কী ঘটেছিল?
সূত্রে খবর, গত কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে শান্তিপুরের মতিগঞ্জ মোড় এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দুই যুবকের ঘোরাঘুরির খবর পায় পুলিশ। সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। তখনই গ্রেফতার করা হয় ২ যুবককে। ঘৃতদের থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। কিন্তু কেন তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরছিল, কোথা থেকে তারা সেগুলি সংগ্রহ করেছিল, অন্যত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল কিনা, সে সব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ, শুক্রবার ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হয়। এর আগে, গত প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের রাতে নদিয়ার নাকাশিপাড়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ ৪ জনকে গ্রেফতার কা হয়েছিল। সে বারও জানা যায়, বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতাল চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল চার জন। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। তবে গত মে মাসের একটি ঘটনা এখনও ভুলতে পারেনি নদিয়ার সাধারণ মানুষ। সে বার বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ ওঠে বাইক আরোহীর বিরুদ্ধে। নদিয়ার কালীগঞ্জের ঘটনার পরই আমজনতার মনে প্রশ্ন তীব্রতর হয়েছিল, এভাবে মুড়িমুড়কির মতো আগ্নেয়াস্ত্র হাতে আসছে কী ভাবে? 

কী ঘটেছিল?
ভিড়ের মধ্যে  শূন্যে গুলি ছুড়ছে এক যুবক। শুধু তাই নয়, একেবারে মারমুখী মেজাজে বাঁশ, লাঠি নিয়ে একপক্ষ তেড়ে যাচ্ছে  অপর পক্ষের দিকে। তার মধ্যে আতঙ্কে ছোটাছুটি করছেন এলাকায় উপস্থিত লোকজন। নদিয়ার কালীগঞ্জের পালিতবেড়িয়া গ্রামের ঘটনার ওই ভিডিও ভাইরালও হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি চালায় বাইক আরোহী। এই ঘটনার পর থেকে ফের একবার প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা নিয়ে। প্রশ্ন উঠছে, মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে ? কীভাবেই বা বেআইনি অস্ত্র পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের হাতে ? 
হালের ঘটনার পর ঘুরেফিরে শিরোনামে সেই প্রশ্নই।

আরও পড়ুন:রাজ্যের ১৪ জায়গায় ED-র ম্যারাথন তল্লাশিতে ২ হাজার পাতার নথি উদ্ধার

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget