এক্সপ্লোর

ED Raid: রাজ্যের ১৪ জায়গায় ED-র ম্যারাথন তল্লাশিতে ২ হাজার পাতার নথি উদ্ধার

ED Raid In Bengal: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। রাজ্যের ১৪টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশিতে উঠে এল কী কী ?

কলকাতা: ২৪ ঘণ্টা পার। সূত্র মারফত খবর, গতকাল রাজ্যের ১৪টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে ২ হাজার পাতার নথি। উদ্ধার করা হয়েছে ১৫টির বেশি মোবাইল ফোন, একাধিক ল্যাপটপ। খাদ্যমন্ত্রীর ( Rathin Ghosh) বাড়ি থেকেও বাজেয়াপ্ত করা হয়েছে ফোন-ল্যাপটপ। বাজেয়াপ্ত সমস্ত মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবে ইডি (ED)। তদন্ত শুরুর পর মোবাইল-ল্যাপটপ থেকে কোনও তথ্য মুছে ফেলা হয়েছে কি না, সেদিকে নজর ইডি-র। 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। গতকাল সাতসকালেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরে বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে তল্লাশি চলেছে। রাজ্যজুড়ে ১২টি জায়গায় একাধিক পুরসভার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়িতেও চলেছে তল্লাশি। রথীন ঘোষের পাশাপাশি, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও চলে তল্লাশি।

গতকাল সকাল ৬টা নাগাদ খাদ্যমন্ত্রীর বাড়িতে হানা দেয় ED। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ED-র দাবি, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথি খতিয়ে দেখে রথীন ঘোষের নাম বারবার উঠে এসেছে। ২০১৪-২০১৮ পর্যন্ত পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। টাকা কাদের কাছে পৌঁছেছে ? কীভাবে পৌঁছেছে ? সেই মানি ট্রেল খুঁজে বের করাই মূলত ED-র উদ্দেশ্য। মূলত গতপরশু রাত ৩টে নাগাদ সিজিও কমপ্লেক্সে ডেকে নেওয়া হয় ED-র অফিসারদের। ৮০ জন ED অফিসারকে একাধিক দলে ভাগ করে ভোর থেকে শুরু হয় ম্যারাথন তল্লাশি। 

আরও পড়ুন, শিলাবতীর জল বেড়ে ঘাটালের একাধিক এলাকা প্লাবিত, ভোগান্তির মুখে আরও কারা ?

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গত মালে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করা হয়। সূত্রের খবর, বরানগর, কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদম-সহ যে সমস্ত পুরসভায় এর আগে সিবিআই অভিযান চালিয়েছিল, সেই সমস্ত পুরসভার কর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। মূলত ২০১৪ সালের পর থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বলে ঠিক হয়। কোন কোন পদে নিয়োগ হয়েছে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলেছে, কারও নির্দেশে নিয়োগ হয়েছিল কি না এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন প্রস্তুত করে ইডি।

সেরা শিরোনাম

Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও

ভিডিও

University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget