এক্সপ্লোর

Election News: বহুতলের ২১টি বুথ এবার বেড়ে হচ্ছে ৭৮টি! বিধানসভা ভোটের আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল কমিশন

Election Update: রাজ্যে বহুতলে মোট বুথের সংখ্যা বে়ড়ে হচ্ছে ৭৮টি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নির্বাচন কমিশন রাজ্যে বহুতলগুলিতে বুথের সংখ্যা বাড়াচ্ছে।
  • SIR সংক্রান্ত সমস্যা সমাধানে ফের বৈঠকে বসছে হাইকোর্ট।
  • শুভেন্দুকে জুতো দেখানোর ঘটনায় আদালতে গড়াল বিক্ষোভ।
  • মঙ্গলবার BLO-দের বিক্ষোভের পর FIR দায়ের।

কলকাতা: অবশেষে বহুতলে বুথ নিয়ে সিদ্ধান্ত কমিশনের। আগে ২১ টি বহুতলে বুথ ছিল, আর এবার বেড়ে হচ্ছে ৭৮টি। ৩০০-র বেশি ভোটার আছে এমন ৫৭টি বহুতলে নতুন করে হবে বুথ। দক্ষিণ কলকাতায় ১টি, উত্তর কলকাতায় ৫টি বহুতলে বুথ থাকবে। উত্তর ২৪ পরগনায় ১৬টি, দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি বহুতলে বুথ থাকবে। হাওড়ায় ৪, পূর্ব বর্ধমান ও হুগলিতে ৩টি করে বহুতলে বুথ থাকবে।

রাজ্যে বহুতলে মোট বুথের সংখ্যা বে়ড়ে হচ্ছে ৭৮টি। এদিকে SIR নিয়ে লজিকাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৃহস্পতিবার ফের হবে বৈঠক। এরই পাশাপাশি, শুভেন্দু অধিকারীকে জুতো দেখিয়ে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ ঘিরে জল গড়াল আদালতে।

এবার বিধানসভা ভোটে বহুতলে কত বুথ থাকবে? অবশেষে সেই চূড়ান্ত সংখ্যা জানাল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে বহুতলে মোট বুথের সংখ্যা বে়ড়ে হচ্ছে ৭৮টি। এর আগে বহুতলে বুথ ছিল ২১টি। ৩০০-র বেশি ভোটার আছে এমন ৫৭টি বহুতলে নতুন করে হবে বুথ। দক্ষিণ কলকাতায় ১টি, উত্তর কলকাতায় ৫টি বহুতলে বুথ করবে কমিশন। এরই পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ১৬টি, দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি, হাওড়ায় ৪ টি, এবং পূর্ব বর্ধমান ও হুগলিতে ৩টি করে বহুতলে বুথ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। 

SIR নিয়ে লজিকাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৃহস্পতিবার ফের বৈঠক হবে। বৈঠকে থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যসচিব, রাজ্য় পুলিশের ডিজি, মুখ্য় নির্বাচনী আধিকারিক-সহ অন্য় আধিকারিকরা। এদিকে বিধানসভা ভোটের আগে, SIR-আবহে বারবার বিক্ষোভের আঁচ গিয়ে পৌঁছোচ্ছে নির্বাচন কমিশনের দফতরের দোরগোড়ায়। মঙ্গলবার শুভেন্দু অধিকারী মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে ঢোকার সময় সেখানে বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী BLO-দের সংগঠন। 

জুতো দেখানো হয় শুভেন্দু অধিকারীকে। বুধবার এই ঘটনার জল গড়াল হাইকোর্টে। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের এর অনুমতি চান শুভেন্দু অধিকারীর আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এদিকে এই ঘটনায় পাল্টা এফআইআর দায়ের করেছে BLO অধিকার রক্ষা কমিটি। হেয়ার স্ট্রিট থানায় মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত BLO-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে CEO-কে চিঠি দেয় বিজেপি। এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget