এক্সপ্লোর

Nagrakata News: চাষের জমিতে ধান পাহারা দিতে গিয়ে হাতির হামলায় জখম ৩ গ্রামবাসী

Element Attack: চাষের জমিতে ধান পাহারা দিতে গিয়ে হাতির হানায় জখম হলেন তিনজন গ্রামবাসী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

রাজা চট্টোপাধ্যায়, নাগরাকাট:চাষের জমিতে হামলা চালিয়ে ধানের ক্ষতি করছিল বুনো হাতিরা। সেই জন্য হাতির হামলার থেকে বাঁচতে রাতে ধানের জমি পাহারা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন তিন গ্রামবাসী। তাঁদের পাহারা দেওয়ার সময় আচমকা ধানক্ষেতে ঢুকে পড়ে প্রায় সাতটি হাতির একটি দল। আচমকা হাতির হামলায় হকচকিয়ে গেলেও পরে দিশা না পেয়ে জমির ধান বাঁচাতে হাতিদের তাড়াতে যান রাত পাহারায় থাকা গ্রামবাসীরা। তখনই তাঁদের শুড়ে তুলে আছাড় মারে একটি বুনো হাতি। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের আংরাভা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খেররকাটা বস্তিতে। ধানের ক্ষেতে রাতপাহারা দিতে গিয়ে জখম হয়েছে খেররকাটা বস্তির বাসিন্দা বীর বাহাদুর মঙ্গর, শুকরা ওঁরাও ও পতিরা ওঁরাও। সাতসকালে ঘটা এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই রীতিমোত চাঞ্চল্যের সৃষ্টি স্থানীয় এলাকায়।

স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে কালী পুজোর রাতে বাকিদের মতো আনন্দ উৎসবে মেতে ওঠার ইচ্ছে থাকলে উৎসবের আনন্দে মেতে উঠতে পারেন না এই গ্রামের বাসিন্দা। কারণ সন্ধ্যা নামতেই গ্রামে ঢুকে পড়ে হাতির দল। আর সেই হাতির দলকে তাড়াতে গিয়ে হামলার মুখে পড়তে হয় ওই তিনজন গ্রামবাসীকে। বুধবার রাতে চাষের ফসল বাঁচাতে গিয়ে অন্য দিনের মতো ওই তিন জন গ্রামবাসী রাত পাহারা দিচ্ছিলেন। তাঁদের পাহারা দেওয়ার সময় আচমকা ধানের ক্ষেতে ঢুকে প্রায় সাতটি হাতির একটি দল। দীর্ঘক্ষণ চেষ্টার পর হাতিগুলিকে ধান ক্ষেত থেকে তাড়িয়ে দিতে সক্ষম হন তিন গ্রামবাসী। এত ক্ষিপ্ত হয়ে হাতির দল ওই তিনজনকে শুড়ে করে আছড় মারে।

সূত্রের খবর, গ্রামবাসীদের তাড়ায় হাতির পাল,দীর্ঘক্ষণের চেষ্টায় হাতিগুলিকে ধানক্ষেত থেকে তাড়িয়ে দেওয়া হলে একটি দাঁতাল হাতি সেখানে রয়ে গেছে তা ওই তিন চাষী বুঝতে পারেননি। ওই হাতিটিই চড়াও হয় তিন গ্রামবাসীর ওপর। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও বন দফতরের কর্মী জখম অবস্থায় তিন জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নাগরাকাট সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান প্রাথমিক চিকিৎসার পর সবাইকে মালবাজা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

সেখানকার কর্তব্যরত চিকিৎসদের তরফে জানানো হয় সুখাও ওঁরাও-এর অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনজনেরও মাথায়, কোমরে ও বুকে চোট লেগেছে। বন দফতরের তরফে ওই তিনজনের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বন দফতরের তদারকিতে হাতিদের ওপর নজরদারি জন্য ওই এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য আগেই তিনটি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget