এক্সপ্লোর

Nalhati News: নলহাটির পাথর খাদানে আচমকা ধস, মৃত ৩

Birbhum News: অবৈধ খাদান থেকে পাথর তোলার সময় মাটি ধসে মৃত্যু হল তিনজন শ্রমিকের। মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নলহাটি পাহাডের পারসিনালা গ্রামের কাছে।

ভাস্কর মুখোপাধ্যায়, নলহাটি: বীরভূমের (Birbhum) পাথর খাদানে (stone mine) মাটি ধসে মৃত্যু হল তিনজন শ্রমিকের। জখম হয়েছে আরও একজন শ্রমিক। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নলহাটি (Nalhati) থানার বানিওর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলহাটি পাহাড়ের পারসিনালা গ্রামের কাছে একটি খাদানে। মৃতদেহগুলি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জখম শ্রমিককেও সেখানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: Rampurhat News: কাটমানি চেয়ে হুমকি তৃণমূলের অঞ্চল সভাপতির, অডিও ভাইরালের পর অভিযোগ থানায়
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নলহাটি পাহাড়ের পারসিনালা গ্রামের কাছে একটি পাথর খাদানে ড্রিলিং করার কাজ চলছিল। আচমকা সেখানকার মাটিতে ধস নামে। এর ফলে তিন জন শ্রমিক দুর্ঘটনাস্থলে মারা যান। অন্য আরও একজন শ্রমিক জখম হন। যে পাথর খাদানে এই দুর্ঘটনাটি ঘটেছে তার মালিকের নাম পিংকু হাঁসদা। বাড়ি ডহরনাঙি এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, মাঝে মধ্যেই বীরভূমের বিভিন্ন পাথর খাদানে ধস নেমে দুর্ঘটনা ঘটে। অভিযোগ, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই ওই পাথর খাদানগুলিতে কাজ করায় মালিকরা। যার জেরে দুর্ঘটনাগুলি ঘটে। এর ফলে অনেক সময় শ্রমিকরা জখম হওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে কিছুজনের মৃত্যু পর্যন্ত হয়। সম্প্রতি নলহাটির পাথরবলয় এলাকার ভবানন্দপুর-নসিপুরে খাদানে ধসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। এরপর আবার মঙ্গলবার একই ধরনের দুর্ঘটনা ঘটায় শ্রমিকদের নিরাপত্তা বিষয়টা ঠিকঠাক মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে।

আরও পড়ুন: Rajanya Haldar : দলের বড় কোপ রাজন্যার উপর, সরানো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের TMCP-র কমিটি থেকেও

অন্যদিকে এই ধরনের খাদানগুলি কোনও বৈধতা নেই , এই খাদানগুলি থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে পাথর তোলা হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। অনেক সময় অবৈধ এই সব খাদান থেকে পাথর তোলার বিষয়ে নিষেধ করা হলেও তা মানা হয় না বলেও অভিযোগ। স্থানীয় প্রভাবশালী লোকেরা এই সব খাদানের পিছনে রয়েছে বলে প্রশাসনও সবকিছু জেনে চুপ থাকে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দাদের একাংশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Burdwan Patient Death: রোগী মৃত্য়ু কেন্দ্র করে ধুন্ধুমার, জুনিয়র চিকিৎসককে কটূক্তি-হুমকির অভিযোগ বর্ধমানে

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget