এক্সপ্লোর

Accident Death: একই দিনে চার জেলায় পথ দুর্ঘটনা, মৃত্যুএক দম্পতি-সহ ৬ জনের

রাত দেড়টা নাগাদ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে তৃতীয় দুর্ঘটনা ঘটে। ফুলবাগান মোড়ে রেল গেটের সামনে রেলের হাইটেনশন তারে আটকে যায় পণ্যবোঝাই লরি।

একই দিনে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। চলে গেল একাধিক প্রাণ। 

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidaba) সাগরদিঘি থানার (Sagardighi Police Station) ছামুগ্রামের কাছে ছাই বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা-সহ ৩ স্কুটার আরোহীর। গতকাল রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল ডাম্পার। উল্টোদিক থেকে আসা স্কুটারের সঙ্গে মুখোমুখি ধাক্কা
লাগে। ডাম্পার চালক পলাতক। 

পূর্ব বর্ধমান: দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের (East Burdwan) শক্তিগড়ে। তারাপীঠে (Tarapith) পুজো দিয়ে ফেরার পথে, বেপরোয়া ট্রাক পিষে দেয় বাইক আরোহী দম্পতিকে। মৃত মহানন্দ ও লিপিকা হাজরা হুগলির (Hooghly) পোলবার বাসিন্দা। রাত সাড়ে ১০টা নাগাদ শক্তিগড়ের একটি দোকান ল্যাংচা কিনে বাইকে চড়েন ওই দম্পতি। সেইসময় পিছন থেকে ধাক্কা মারে ট্রাক। ঘাতক ট্রাকের চালকের খোঁজ চলছে।              

পশ্চিম বর্ধমান: রাত দেড়টা নাগাদ পশ্চিম বর্ধমানের (West Burdwan) পাণ্ডবেশ্বরে তৃতীয় দুর্ঘটনা ঘটে। ফুলবাগান মোড়ে (Phoolbagan More) রেল  গেটের সামনে রেলের হাইটেনশন তারে আটকে যায় পণ্যবোঝাই লরি। চালক নেমে তার ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত লরিচালক উত্তরপ্রদেশের সম্ভলের বাসিন্দা। অসমের তিনসুকিয়া থেকে কারখানার জিনিস নিয়ে লরিটি রানিগঞ্জ (Raniganj) যাচ্ছিল ।                                                           

দক্ষিণ ২৪ পরগনা: গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) বেসরকারি বাসের সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন মোটরভ্যানের ৭ জন যাত্রী। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটকপুকুর থেকে কলকাতা যাচ্ছিল সরকারি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরভ্যানে আলো না থাকায়, অন্ধকারে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ভ্যানচালক পলাতক । সরকারি বাসের চালককে আটক করেছে ভাঙড় থানার পুলিশ।                      

আরও পড়ুন:  Abhishek Banerjee: বিজেপির শেষের শুরু... আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে সব হারবে', ভবিষ্যদ্বাণী অভিষেকের

সেরা শিরোনাম

আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা

ভিডিও

Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget