এক্সপ্লোর

Abhishek Banerjee: বিজেপির শেষের শুরু... আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে সব হারবে', ভবিষ্যদ্বাণী অভিষেকের

BJP: পূর্ব মেদিনীপুরের সফরের তৃতীয় দিনে চন্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত পদযাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ফের বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী পাঁচ রাজ্যের ভোটের ফল নিয়েও আগাম ভবিষ্যদ্বাণী করলেন তিনি। 

ট্যুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে সবকটিতেই হারবে বিজেপি। মানুষ বুঝে গেছে, বিজেপি সারা দেশে কী ভাবে সামাজিক-রাজনৈতিক ক্ষেত্র নষ্ট করছে। মানুষের ভালবাসায় বাংলায় জনসংযোগ যাত্রা, জনজোয়ারে পরিণত হয়েছে।' পঞ্চায়েত ভোটের ফল নিয়ে মন্তব্য করেছেন তিনি। অভিষেকের আশা, 'মানুষের সমর্থনে আমি নিশ্চিত পঞ্চায়েত ভোটে তৃণমূল অসাধারণ ফল করবে।'ট্যুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

পূর্ব মেদিনীপুরের সফরের তৃতীয় দিনে চন্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত পদযাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শুভেন্দু অধিকারীর ডেরায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চণ্ডীপুর থেকে শুরু হবে নন্দীগ্রাম চলো কর্মসূচি। প্রায় ১৯ কিলোমিটার পদযাত্রা শেষ হবে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে। তৃণমূল সূত্রে খবর, মোট ২৭টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে যাবে এই পদযাত্রা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি, চায়ের আড্ডা এবং এর ফাঁকেই জনসংযোগ সারবেন অভিষেক। দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে। এর আগে তৃণমূলের জনসংযোগ যাত্রায় কোনও জেলায় এমন মিছিল করতে দেখা যায়নি অভিষেককে। সেক্ষেত্রে শুভেন্দু-গড়ে এই পদযাত্রা এই সময়ে বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। 

পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'রাজ্যের উন্নয়নের কথা বলুন। রাজ্যের পরিকাঠামো কীভাবে উন্নত করবেন সেকথা বলুন। বিজেপির কথা কেন বলছেন? উনি শুভেন্দু-হার্ডলকে টপকাতে পারছেন না। উনি বিজেপির হারের কথা ভাবছেন কেন? কীভাবে ভোট হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। মানুষ যেটা ঠিক করছেন সেটা করবেন। তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী, খুব বেশি দেরি নেই।'

শুভেন্দু-গড় যখন পা রাখতে চলেছেন অভিষেক তখন তাঁর নিরাপত্তার বহর নিয়ে ফের প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর তোপ, 'নবজোয়ারের নিরাপত্তায় দিনে ১ কোটি টাকা খরচ। থানা ফাঁকা করে নবজোয়ারের নিরাপত্তায় মোতায়েন পুলিশ। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির মধ্যে কীভাবে থানা ফাঁকা?'

আগেও তিনি বলেছিলেন, 'প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এটাকেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল ভাবছেন। ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে। গতমাসেই বিস্ফোরণে মহিলা-শিশু সহ  বহু প্রাণহানি হয়েছে। রাজনৈতিক খুন সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ। স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তাদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা।'

অভিষেককে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু- গ্রেফতার হওয়ার পরেই অভিষেককে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বলেছিলেন, 'পারলে কাকুকে বাঁচান'। তারই পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেকও। তিনি বলেন, 'আগামী দিনে এই সিবিআই-ই ব্যবস্থা নেবে, জেলে যেতেই হবে। বিজেপি ক্ষমতাচ্যুত হওয়ার একমাসেই হাতকড়া পরিয়ে জেলে ঢোকাব। বিচারব্যবস্থা নিরপেক্ষ হলে একমাসের মধ্যে জেলে যাওয়া আটকাতে পারবে না।' খেজুরির সভা থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।'

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

সেরা শিরোনাম

Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget