এক্সপ্লোর

Kolkata News: কলকাতায় গা ঢাকা দিয়েও হল না শেষ রক্ষা, গ্রেফতার খুনে অভিযুক্ত বিহারের এক যুবক

কলকাতায় গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। মুচিপাড়া থানার পুলিশের জালে ধরা পড়ল খুনে অভিযুক্ত বিহারের পাটনার বাসিন্দা সানি যাদব।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মুচিপাড়া থানার পুলিশের জালে কলকাতায় (Kolkata) গা ঢাকা দিয়ে থাকা খুনের মামলায় অভিযুক্ত বিহারের এক যুবক। প্রেমচাঁদ বড়াল স্ট্রিট তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ট্রানসিট রিমান্ডে নিয়ে বিহার রওনা হয়েছে পুলিশ।

গ্রেফতার খুনে অভিযুক্ত: কলকাতায় গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। মুচিপাড়া থানার পুলিশের জালে ধরা পড়ল খুনে অভিযুক্ত বিহারের পাটনার বাসিন্দা সানি যাদব। পুলিশ সত্রের খবর, পাটনার একটি রুটে গাড়ি চলাচল নিয়ে ২ গোষ্ঠীর বচসায় গুলি চলে। অভিযুক্ত সানি যাদবের চালানো গুলিতে মৃত্য হয় বিপক্ষের এক জনের। উল্টো দিক থেকে আসা একটি গুলি লাগে সানি যাদবের পায়ে। পাটনার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সানিকে। হাসপাতাল থেকেই উধাও হয়ে যায় সে।

গত ৯ ফেব্রুয়ারি ওই ঘটনার পরই পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিল সানি। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বিহার পুলিশ জানতে পারে, কলকাতায় গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। মুচিপাড়া থানার সঙ্গে যোগাযোগ করে বিহার পুলিশ। এরপর গোপন সূত্রে খোঁজ খবর নিয়ে সানিকে গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে রওনা হয়েছে বিহার পুলিশ।

খোয়া গেল লক্ষাধিক টাকা: এদিকে ৫ হাজার টাকা ক্যাশব্যাকের (Cashback) ফাঁদে পড়ে ১ লক্ষ ৬৩ হাজার টাকা খোয়ালেন জোড়াবাগানের এক বাসিন্দা। জোড়াবাগান থানার পাশাপাশি কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের সাইবার শাখাতে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, খোয়া যাওয়া টাকা দিয়ে কেনা হয়েছিল সোনার কয়েন। 

ক্যাশব্যাক! অনলাইন ট্রানজাকশনের যুগে লোভনীয় এক শব্দবন্ধ। ৫ হাজার টাকা ক্যাশব্যাকের ফাঁদে পড়ে ১ লক্ষ ৬৩ হাজার টাকা খোয়ালেন জোড়াবাগানের এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সেই টাকা দিয়ে কেনা হয়েছিল সোনার কয়েন। কিন্তু, কীভাবে দেড়লক্ষ টাকার বেশি গায়েব হল জোড়াবাগানের বাসিন্দার অ্য়াকাউন্ট থেকে? পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে এক নামকরা প্রাইভেট ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন জোড়াবাগানের এক বাসিন্দা। ৫ এপ্রিল হাতে পেয়েও যান ক্রেডিট কার্ড।  ৩দিন পর, ৮ এপ্রিল সন্ধেয় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। নিজেকে সেই ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দিয়ে তাঁকে জানান, ব্যাঙ্কের তরফ থেকে ৫ হাজার টাকার ‘ক্যাশব্যাক অফার’ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?


সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর

ভিডিও

Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget