এক্সপ্লোর

West Midnapore News: পশ্চিম মেদিনীপুরে সদস্য সংগ্রহ অভিযানে আম আদমি পার্টি, তুঙ্গে রাজনৈতিক তরজা

আম আদমি পার্টির নজর এখন বাংলায়। এরাজ্যে সংগঠন বাড়াতে জেলায়-জেলায় সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে তারা। বাদ নেই পশ্চিম মেদিনীপুরও।

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে আম আদমি পার্টি। তাদের দাবি, সদস্য হতে চেয়ে বিভিন্ন দলের কর্মী-সমর্থকরাও যোগাযোগ করছেন। সিপিএম এই বিষয়টিকে আমল দিতে না চাইলেও, কংগ্রেসের অভিযোগ আপ বিজেপির বি-টিম। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সদস্য় সংগ্রহের কাজ শুরু আপের: আম আদমি পার্টির নজর এখন বাংলায়। এরাজ্যে সংগঠন বাড়াতে জেলায়-জেলায় সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে তারা। বাদ নেই পশ্চিম মেদিনীপুরও। অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফে দাবি করা হয়েছে, জেলার প্রতিটি ব্লকে ৪-৫ জনের একটি গ্রুপ তৈরি করা হয়েছে। যাদের দায়িত্ব ওই এলাকার দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। পশ্চিম মেদিনীপুরের আম আদমি পার্টির সভাপতি সৌরভ ঘোষ বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরা তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাঁকে দলে নেওয়া হবে না।’’

যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সিপিএম। সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, “যে কোনও রাজনৈতিক দল তাদের সংগঠন বিস্তারের কাজ করতেই পারে, এতে অস্বাভাবিকতা কিছু নেই।’’ কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায় বলেন, “এই সমস্ত হচ্ছে বিজেপির বি-টিম, কংগ্রেসকে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক এই সমস্ত পাটি তৈরি হচ্ছে, এদের মদতদাতা হচ্ছে পিকের মাধ্যমে বিজেপি।’’

পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি সমিতকুমার মণ্ডল বলেন, “যেখানে যেখানে কংগ্রেস ছিল সেখানে সেখানে আপের উত্থান হয়েছে, কংগ্রেসের অস্তিত্ব নেই, নিজেদের দোষ ঢাকার জন্য বিজেপিকে দোষারোপ করছে।’’ তৃণমূলেরও দাবি, ভবিষ্যতে আরও গুরুত্বহীন হয়ে পড়বে কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, “আপকে নিয়ে আমরা ভাবছি না, আর কংগ্রেস আগামীদিনে আরও অস্তিত্ব হারবে, তাই আগেভাগে অজুহাত দিচ্ছে।’’ সব মিলিয়ে আম আদমি পার্টির সদস্য সংগ্রহ অভিযান ঘিরে সরগরম পশ্চিম মেদিনীপুরের রাজনীতি।

আরও পড়ুন: Kunal Ghosh Update: কাশীপুরের কুম্ভীরাশ্রু সৌরভের বাড়িতে গিয়ে মুছলেন বিজেপি নেতৃত্ব! কটাক্ষ কুণালের

সেরা শিরোনাম

Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget