এক্সপ্লোর

Abhijit Ganguly Rapid Fire: এটা নাকি ওটা? র‍্যাপিড ফায়ারে এক্সক্লুসিভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Rapid Fire:এবিপি আনন্দ-র 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে নানা বিষয়ে অকপট শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শেষ মুহূর্তে ছিল কিছু চটজলদি প্রশ্নোত্তরের পালা। কী বললেন তিনি?

কলকাতা: বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই।  বিজেপিতে যোগ দিলেন বৃহস্পতিবার। তার পর এবিপি আনন্দ-র (ABP Ananda Exlcusive) 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' (Ghantakhanek Sange Suman) অনুষ্ঠানে নানা বিষয়ে অকপট শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly Rapid Fire)। রাজ্য রাজনীতি থেকে বিচারব্যবস্থা,নিজের ভবিষ্যৎ রাজনৈতিক কাজকর্ম সব নিয়েই আলোচনা হল। শেষ মুহূর্তে ছিল কিছু চটজলদি প্রশ্নোত্তরের পালা। কী বললেন তিনি? তারই এক ঝলক...  

প্রশ্ন: চপ মুড়ি নাকি ফ্রায়েড মোমো?
উত্তর: চপ মুড়ি

 

প্রশ্ন:কার্ল মার্কস নাকি দামোদর বিনায়ক সাভারকর?
উত্তর:সাভারকর

 

প্রশ্ন:ধর্মনিরপেক্ষ ভারত নাকি হিন্দুরাষ্ট্র ভারত?
উত্তর:ধর্মনিরপেক্ষ ভারত 

 


প্রশ্ন:হেমন্ত মুখোপাধ্যায় নাকি মান্না দে?
উত্তর:হেমন্ত মুখোপাধ্যায়

 

প্রশ্ন:কথামৃত নাকি হনুমাল চালিসা?
উত্তর:দুটোই। 


প্রশ্ন:ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান?
উত্তর:মোহনবাগান


প্রশ্ন:দার্জিলিং টি নাকি গোমূত্র?
উত্তর:দার্জিলিং টি

 

প্রশ্ন:সত্যজিৎ রায় নাকি ঋত্বিক ঘটক?
উত্তর:ঋত্বিক ঘটক

 

প্রশ্ন:গাঁধী নাকি গডসে?
উত্তর:এই উত্তরটা এখন দেব না। একটু ভাবতে হবে।

 

প্রশ্ন:উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্য়ায়?
উত্তর:অবশ্যই উত্তম কুমার।


প্রশ্ন:রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভারততীর্থ' নাকি সাভারকরের 'হিন্দি হিন্দু হিন্দুস্তান'?
উত্তর:'ভারততীর্থ'

 

প্রশ্ন:সুচিত্রা সেন নাকি সুপ্রিয়া চৌধুরী?
উত্তর:সুচিত্রা সেন


প্রশ্ন:আলিয়া ভাট নাকি কঙ্গনা রানাউত?
উত্তর:আলিয়া ভাট 

 

প্রশ্ন:শাহরুখ খান নাকি অক্ষয় কুমার?
উত্তর:অক্ষয় কুমার

 

প্রশ্ন:দেব নাকি রুদ্রনীল?
উত্তর:দুজনেই আমার এত পরিচিত মানুষ যে, যাঁকে বেছে নেব না, তিনিই দুঃখ পাবেন। তাই দুজনই। আমি দুজনেরই গুণগ্রাহী দর্শক।


প্রশ্ন:ইলিশ নাকি ধোকলা?
উত্তর:ইলিশ


প্রশ্ন:বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থা নাকি সরকারি নিয়ন্ত্রণ?
উত্তর:এই প্রশ্নের উত্তর আজ দেব না। একটু আমাকে স্বাধীনতা দিন। 


প্রশ্ন:ব্রাত্য বসু নাকি উৎপল দত্ত?
উত্তর:উৎপল দত্ত


প্রশ্ন:ব্রাত্য বসুর নাটক ও ফিল্ম দুটোই তো আপনি ভালোবাসেন?
উত্তর:ভাল হলে ভালবাসি। উইঙ্কল টুইঙ্কল ভাল লেগেছিল। হুব্বা আমার খুব ভাল লেগেছে। 

 

প্রশ্ন:শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদার?
উত্তর:দুজনেই


প্রশ্ন:পান্তা ভাত নাকি শুকনো ভাত?
উত্তর:পান্তা ভাত

 

একনজরে..
পূর্বঘোষণা মতোই বৃহস্পতিবার দুপুরে কলকাতায় BJP-র সদর দফতরে গিয়ে দলে যোগদান করেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "আজ আমি একেবারে নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে যেখানে, মহান নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো মানুষজন আছেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আছেন, তাঁদের উপদেশ প্রতি মুহূর্তে লাগবে আমার। দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে কাজ করতে চাই আমি। যে দায়িত্বই দেওয়া হোক না কেন,স তা যথাযথ ভাবে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ আমি।" এদিনই ডোরিনা ক্রসিং থেকে জনসভায় তাঁকে আক্রমণ শানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দের স্টুডিওয় সেই আক্রমণের পাল্টাও দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

 

আরও পড়ুন:'উনি দুর্নীতিগ্রস্ত', এবিপি আনন্দের স্টুডিও থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা নিশানা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

 

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget