এক্সপ্লোর

Abhishek Banerjee: ইডির বিরুদ্ধে ফের হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Calcutta High court: 'রায়দান স্থগিত রয়েছে, এই সময়ে নতুন করে কোন আবেদন দাখিল করা যায় না' আদালতের সময় নষ্ট করার জন্য এই আবেদনপত্র দাখিল হয়েছে, সওয়াল করে ইডি

কলকাতা: 'বিচারাধীন মামলায় একই ইসিআইআর-এর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে'। ইডির বিরুদ্ধে ফের হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশির সময় কম্পিউটারে ইডি অফিসারের ফাইল ডাউনলোড নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 'ইসিআইআর খারিজের আবেদন নিয়ে আদালতে এসেছিলেন, এখন নতুন করে আবেদনের কারণ কী?' অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'বিচারাধীন মামলায় ইডির এই আচরণ বিদ্বেষপূর্ণ'।

উত্তরে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। 'রায়দান স্থগিত রয়েছে, এই সময়ে নতুন করে কোন আবেদন দাখিল করা যায় না' আদালতের সময় নষ্ট করার জন্য এই আবেদনপত্র দাখিল হয়েছে, সওয়াল করে ইডি। পরিস্থিতির গুরুত্ব বিচার করে মামলায় হস্তক্ষেপের সংস্থান আইনে আছে, পাল্টা যুক্তি অভিষেকের আইনজীবীর। 'ওই ১৬টি ফাইলে কী আছে, আপনি দেখেছেন?' ইডি-র আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'আমি ওই ১৬টা ফাইল দেখব, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কাল রাজ্যের আইনজীবীকে ডেকে পুলিশের কাছ থেকে ফাইল দেখব'ষ এদিন এই মন্তব্যও করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কাল দুপুর ৩টেয় ফের শুনানি। 

লিপস অ্য়ান্ড বাউন্ডসের অফিসে, ED-র তদন্তকারী অফিসার যে ১৬টি ফাইল ডাউনলোড করেছিলেন, শনিবারই তা দেখতে চাইলেন হাইকোর্টের বিচারপতি। বললেন, সেগুলি দেখলেই, সমস্য়ার সমাধান হয়ে যাবে। নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করলেও, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যাননি। 

এই প্রেক্ষাপটে ইডি-র ECIR এবং সমন খারিজের জন্য় কলকাতা হাইকোর্টে মামলা করেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। 
শুক্রবার, আদালতে তাঁর আইনজীবী কিশোর দত্ত বলেন,মামলা এখনও বিচারাধীন। শুনানি শেষ হয়ে গেলেও, রায়দান হয়নি। মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তাই, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দাখিল করা নতুন আবেদনের শুনানির অধিকার আদালতের আছে। নতুন করে উদ্ভুত আপৎকালীন পরিস্থিতিতে আদালত নতুন আবেদন শুনতে পারে। 

মামলার নিষ্পত্তি হয়ে গেলেও পরিস্থিতির গুরুত্ব বিচার করে পুনরায় সেই মামলায় হস্তক্ষেপ করার আইনি সংস্থান আদালতের আছে। অভিষেকের আইনজীবীর উদ্দেশে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ECIR খারিজের আবেদন নিয়ে আপনারা আদালতে এসেছিলেন। এখন নতুন করে এই আবেদনের কারণ কি ? উত্তরে অভিষেকের আইনজীবী বলেন, বিচারাধীন মামলায় ED-র এই আচরণ বিদ্বেষপূর্ণ। নিষ্পত্তি হয়ে যাওয়া কোনও মামলায় নতুন করে বিচার চেয়ে আমি আদালতে আসিনি। 

মামলা এখনও সক্রিয় আছে। তাই আদালত আমার আবেদন বিবেচনা করে দেখতেই পারে। পাল্টা ED-র আইনজীবী বলেন, 
শুনানি শেষ হয়ে রায়দান স্থগিত রাখার সময়, নতুন করে কোনও আবেদন দাখিল করা যায় না। আদালতের সময় নষ্ট করার জন্য এই আবেদনপত্র দাখিল করা হয়েছে। বিচারাধীন মামলার আবেদনের সঙ্গে এর কোন সম্পর্ক নেই।

লিপস অ্যান্ড বাউন্ডসের CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কতদূর? কেন তাকে সমন পাঠানো হয়নি? গতকালই আদালতে কড়া প্রশ্নের মুখে পড়ে ইডি। ১৪ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিন্হা। কলকাতা হাইকোর্টে কড়া ভর্ৎসনার মুখে মঙ্গলবার ED জানায়, নিয়োগ দুর্নীতি মামলায় ফের নোটিস পাঠানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget