এক্সপ্লোর

Abhishek Banerjee: 'সিটি অব জয়ে বিজেপির গুন্ডামির ঝলক', টুইটে তোপ অভিষেকের

BJP Nabanaa Rally: আন্দোলনের নামে বিজেপির গুন্ডামির অভিযোগে ট্যুইট করে আক্রমণ অভিষেকের।

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানকে শানিত আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন অভিযানকে গুন্ডামি বলে আখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  

কী বলেছেন অভিষেক:
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)  পুলিশের গাড়িতে আগুনের ছবি দিয়ে টুইটে লেখেন, 'শুধু বাংলা নয়, একঝলক বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ। সিটি অব জয়ে বিজেপির গুন্ডামির ঝলক দেখল গোটা দেশ। ওরা ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি। বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাকে ধন্যবাদ।' আন্দোলনের নামে বিজেপির গুন্ডামির অভিযোগে ট্যুইট করে আক্রমণ অভিষেকের।

 

মমতার বার্তা:
বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Rally) গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, 'বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই।' খড়গপুরে ২ মেদিনীপুর জেলা নেতৃত্বের বৈঠকে মন্তব্য মমতার। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় বৈঠক ছিল। সেই দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সঙ্গে মানুষ নেই। তাই বিজেপিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। দলীয় বৈঠকে এমনই বার্তা দেন তিনি।

তৃণমূল সাংসদ শান্তনু সেনও (Santanu Sen) এদিন বলেন, 'সারা ভারতবর্ষ আজকে দেখল, ১১ কোটি ৩০ লক্ষ টাকা খরচা করে, কীভাবে একটা রাজনৈতিক দল, যারা মানুষের দ্বারা নির্বাচনের মধ্যে দিয়ে বারংবার প্রত্যাখ্যাত হচ্ছে, তাঁরা একটা শান্ত রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে। কীভাবে তাঁরা অর্গানাইজড ক্রাইম করতে পারে ! কীভাবে তাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করতে পারে, কীভাবে তারা পুলিশের উপর বেধড়ক অত্যাচার, মারধর করতে পারে।' 

বিজেপির পাল্টা তোপ:
তোপ দেগেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। এদিন একটি টুইটে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। পাশাপাশি এদিন তিনি আরও বলেন, বিজেপির অভিযানের উপরে জলকামান ব্যবহারের ইস্যুটি সম্পূর্ণ রূপে অসংবিধানিক। কিন্তু প্রতিবাদ চলবে। তৃণমূলের দুর্নীতি থেকে পশ্চিমবাংলাকে রক্ষা না করা অবধি আমাদের প্রতিবাদ চলবে।' 

আরও পড়ুন: 'লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গিয়েছে', নবান্ন অভিযানকে কটাক্ষ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget