এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বিজেপিকে প্রত্যাখ্যানের পথ দেখিয়েছিল বাংলা, সে পথে হাঁটল কর্ণাটক, আমরা খুশি', মন্তব্য অভিষেকের

Karnataka Election 2023: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, '২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছিলেন। মানুষের পালস বুঝতে পারছেন না।'

কলকাতা: কর্ণাটকে (Karnataka) কুর্সি বদল, একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের (Congress)। গদি হারানোর পথে বিজেপি (BJP), কিছুক্ষণের মধ্যে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৬টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৬৪টি আসনে। এখনও পর্যন্ত ২০টি আসনে এগিয়ে জেডিএস। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে।                                                        

এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, 'কর্ণাটকে যেটা হয়েছে তা হল নো ভোট টু বিজেপি। এই যে ধর্মের সুড়সুড়ি, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি, মানুষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে, ধর্মের ভিত্তিতে প্রচার, লাভ জিহাদের প্রচার, এগুলি কখনও রাজনৈতিক ইস্যু হতে পারে না। এই নির্বাচনী সভায় বিজেপি কখনই রাস্তাঘাট, স্বাস্থ্যম কর্মক্ষেত্রে উন্নতি এসব কিছু নিয়েই কথা বলেনি। ধর্মের নামে মানুষকে ভুল বুঝিয়েছে। বাংলার মানুষ প্রথম এই ধরনের মানসিকতাকে প্রত্যাখ্যান করেছিল। ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছিলেন। মানুষের পালস বুঝতে পারছেন না। আমরা খুব খুশি। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে যে পথ দেখিয়েছিল, কর্ণাটকের মানুষ এবার সে পথে হেঁটেছে।'          

কর্ণাটকে বিজেপির ভরাডুবির পর ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় কর্ণাটকের জনগণকে কুর্নিশ। ক্ষমতার আস্ফালন পরাজিত হল। মানুষ গণতন্ত্রের জয় চায়. তখন তাঁদের কোনও কেন্দ্রীয় নীলনক্সা পরাজিত করতে পারে না। এটাই নীতিকথা এবং আগামীর শিক্ষা', ট্যুইট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। 

অন্যদিকে, কর্ণাটক জয়ের পর ভালোবাসার বার্তা রাহুল গান্ধীর। কংগ্রেস নেতা বলেন, 'জয়ের জন্য কর্ণাটকের জনগণ ও দলের কর্মীদের ধন্যবাদ। কর্ণাটকে শাসক-ঘনিষ্ঠ পুঁজিপতিদের সঙ্গে গরিব মানুষের লড়াই ছিল। কংগ্রেস ছিল গরিব মানুষের সঙ্গে। আমরা ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জন্য লড়াই করেছি। ঘৃণার বাজার বন্ধ হয়ে ভালোবাসার দোকান খুলে গেল। ভালোবাসাই দেশকে ভাল রাখবে। ভোটে যে ৫ প্রতিশ্রুতি দিয়েছিলাম, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৩টি পাস করাব', কর্ণাটকে ভোটে জিতে মন্তব্য রাহুল গাঁধীর।

আরও পড়ুন, কর্ণাটকে কংগ্রেসের জয়ের পরই ২০২৪-এ একজোট হয়ে লড়াইয়ের বার্তা ডিএমকে প্রধান স্ট্যালিনের

 

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Cyclone Kaani : ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget