এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘যোগ্য প্রার্থী মনে করলে, ফোন করে জানান’ বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Panchayat Poll 2023: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই বেজে গিয়েছে তার দামামা। তার আগে প্রার্থী নিয়ে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

কলকাতা: ‘যোগ্য প্রার্থী মনে করলে, যে কারও নাম ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে জানান’। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে নদীয়ার সভা থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই বেজে গিয়েছে তার দামামা। তার আগে প্রার্থী নিয়ে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।                                                                                                 

জনসভা থেকে বার্তা অভিষেকের: মুখ্যমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের দিনেই নদিয়ায় মতুয়া গড়ে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রানাঘাটের মিলন মন্দির মাঠে সভা। রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের ডাকে এই সভায় প্রধান বক্তা অভিষেক। বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নদিয়ায় সভা করে গেরুয়া শিবিরে চিড় ধরানোই মূল লক্ষ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এদিনের জনসভা থেকে অভিষেক বলেন, "আমাদেরই কিছু লোকের জন্য মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন, মুখ ফিরিয়ে নেবেন না। ভুল হলে ঘরের ছেলেকে শাসন করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, দলকে ক্ষমা করবেন।'' পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন, "যাঁরা বেইমানি-গদ্দারি করেছেন, সব হিসাব আছে। নিজের জন্য তৃণমূল করলে, দলে জায়গা নেই।'' রানাঘাটের সভা থেকে দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি অভিষেকের।           

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ইডি-সিবিআই লাগিয়ে মোদির সরকার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। জেলার পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আপনারা খুশি? ভোট অবাধ-শান্তিপূর্ণ হবে, এটা আমার গ্যারান্টি। রানাঘাটে আর একটা সুযোগ দিন, সব অসুবিধা দূর কর। কয়েকজন প্রধান, উপপ্রধানের অপদার্থতার জন্য আপনারা তৃণমূলকে সরিয়ে দিয়েছেন। পঞ্চায়েত যাতে আপনাদের স্বার্থে কাজ করে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সোম থেকে শুক্র, সবার বাড়িতে যান। চাকদায় তাতলা ১ পঞ্চায়েতের ধনিচার প্রধান সোমবারের মধ্যে ইস্তফা দিন। প্রধানকে জিজ্ঞাসা করব, শেষবার কবে পঞ্চায়েতে গিয়েছেন? সিএএ নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র।'

আরও পড়ুন: Abhishek Banerjee: 'ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না', রানাঘাটের সভায় আর্জি অভিষেকের

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget