এক্সপ্লোর

Abhishek Banerjee Suspended: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড? বৈঠকের শেষে যা জানালেন ঋতব্রত...

TMC News: অভিষেককে সাসপেন্ড করল ঋতব্রত-তৃণমূল? বিদ্রোহীদের বৈঠকের শেষে যা জানা গেল...

কলকাতা: তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই তাঁকে সেকেন্ড ইন কম্যান্ড মনে করা হতো। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা?

সোমবার বিকেলের দিকে জানা যায়, অভিষেককে সাসপেন্ড করেছে ঋতব্রত-তৃণমূল। যদিও বিদ্রোহীদের বৈঠকের শেষে সে কথা উড়িয়ে দেন ঋতব্রত। বলেন, 'আমিও সংবাদমাধ্যমে দেখলাম এরকম খবর। অভিষেককে নিয়ে কোনও আলোচনাই হয়নি বৈঠকে।'

তৃণমূল ভেঙে খানখান। পরিষদীয় দল, সংসদীয় দলের পর এবার বিদ্রোহী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরাও। পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বিরোধী দলনেতা ও তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। সেই বৈঠকে যোগ দিয়েছেন অসীম বসু, জুঁই বিশ্বাস, তারক সিংহ। নিউ টাউনের নভোটেলে প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ রায়রা।

কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর সহ একাধিক জেলার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক। কলকাতা পুরসভার ৫০ জনের বেশি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক বিদ্রোহী বিধায়কদের। সাংসদ, বিধায়কের পরে তৃণমূলের সদ্য প্রাক্তন কাউন্সিলররাও বিদ্রোহী! হোটেলে বিদ্রোহীদের বৈঠক, আছে প্রতীক, নেই মমতার ছবি! 

ঋতব্রত, সন্দীপন সাহাদের সঙ্গে বৈঠকে ববি, তারক, অসীম, জুঁই! নিউটাউনের হোটেলে বিদ্রোহীদের সঙ্গে প্রাক্তন কাউন্সিলরদের বৈঠক। অরূপ রায়কে সভাপতি করে নিউটাউনের হোটেলে বিদ্রোহীদের বৈঠক। বিদ্রোহীদের বৈঠকে কলকাতা পুরসভার ৫০জন প্রাক্তন কাউন্সিলর। মুর্শিদাবাদ, বহরমপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলররাও বিদ্রোহী-বৈঠকে। বিদ্রোহী-তৃণমূলের বৈঠকে প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 

আরও বিপাকে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ আরও বাড়ছে। বাড়ছে মামলার সংখ্যা। তাঁর বিরুদ্ধে আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে ফলতা থানায়। ফলতায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফলতা ব্লকে মৎস্যজীবী ত্রাণ ও গৃহনির্মাণের ত্রাণে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। আমফানের পর ৪৭ কোটিরও বেশি সরকারি অর্থ বণ্টনে বেনিয়মের অভিযোগ। 'উপভোক্তা তালিকায় ভুয়ো রেকর্ড, একই পরিবারের একাধিক সদস্যের নাম', সরকারি অর্থ আত্মসাতের সম্ভাবনা, অভিযোগে উল্লেখ করেছেন বিজেপি নেতা। নিরপেক্ষ FIR এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের। ফলতার তৎকালীন বিধায়ক শঙ্করকুমার নস্করের নামও অভিযোগপত্রে। 

এর আগে বিষ্ণুপুর থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমফানের ত্রাণে 'দুর্নীতি'র অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Advertisement

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget