Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Kolkata Metro Service On Independence Day শনিবার স্বাধীনতা দিবসে কেমন থাকবে পরিষেবা ? জানাল কলকাতা মেট্রো

কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ পরিষেবা কলকাতা মেট্রোর। কাল স্বাধীনতা দিবসে ব্লু লাইন, গ্রীণ লাইন এবং ইয়েলো লাইনে পরিষেবায় কিছু সংষ্করণ আনা হয়েছে। তবে এই বিশেষ পরিষেবা শুধু শনিবারেই থাকবে। পার্পল লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে অরেঞ্জ লাইনে কাল কোনও পরিষেবা মিলবে না।
কলকাতা মেট্রো রেল অফিশিয়াল পোস্ট জানিয়েছে, শনিবার ১৫ অগাস্টে, ব্লু লাইনে, ৯৭ টি করে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৯৪ মেট্রো পরিষেবা মিলবে। গ্রীণ লাইনে ৭৪ টি আপ ও ৭৪ টি ডাউন মিলিয়ে মোট ১৪৮ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এবং ইয়েলো লাইনে ৪৬ টি আপ এবং ৪৬ টি ডাউন মিলিয়ে মোট ৯২ টি মেট্রো পরিষেবা মিলবে। ব্লু লাইন, গ্রীণ লাইন এবং ইয়েলো লাইনে শুরু এবং শেষ মেট্রোর সময়সূচির কোনও পরিবর্তন হচ্ছে না।






















