এক্সপ্লোর

Biman Basu Exclusive: কেন শূন্যতে আটকে গেল বামেরা? বিধানসভা ভোটে কী হতে চলেছে ফল? এবিপি আনন্দে এক্সক্লুসিভ বিমান বসু

বামেদের প্রাঙ্গণে বটবৃক্ষরা আছে, জলও আছে, কিন্তু ফল কোথায়? 

কলকাতা: কারও কারও হাতে গাছ খুব ভাল হয়। সেইরকমই বিমান বসু। আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে আরও অনেক গাছ ছিল। তবে এখন ছাদ সংস্কারের জন্য গাছ কম। গাছে জল দেওয়ার কাজটাও করে যেতেন বিমান বসু। গাছ হতও তেমন। কারণ কথাতেই আছে, কারও কারও হাতে গাছ খুব ভাল হয়। এ  প্রসঙ্গেই যদি রাজনীতির আঙিনায় আসা যায় তাহলে বামেদের প্রাঙ্গণে বটবৃক্ষরা আছে, জলও আছে, কিন্তু ফল কোথায়? 

সুমন দে (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবিপি আনন্দ) : বাম রাজনীতির অন্দরে ডেডিকেটেড কর্মী- সমর্থকদের অভাব নেই। কেন বামপন্থীদের গাছ বড় হচ্ছে না? কেন বিধানসভা, লোকসভায় শূন্যতে আটকে গেল বামেরা? 

বিমান বসু: এখনই এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয়। শূন্য কিন্তু সবসময় শূন্য থাকে না। 

সুমন দে: সামনের বিধানসভায় কি কয়েকটা আসন বাড়তে পারে? তুলনামূলকভাবে ফল ভাল হবে?

বিমান বসু: শূন্য থাকবে না এটা বলতে পারি। শূন্য থাকবে না।

এ প্রসঙ্গে উঠে এসেছে আজকের রাজনীতির নানা দিক। বিজেপি-তৃণমূলের সেটিং তত্ত্বের কথাও জানিয়েছেন বর্ষীয়ান বাম নেতা। তাঁর কথায়, ইডি-সিবিআই বছরের পর বছর ধরে মামলা চালিয়ে যাচ্ছে। নির্বাচন এলে এই এজেন্সিগুলি তৎপর হয়ে ওঠায় আরও স্পষ্ট হয় সেটিং রাজনীতি। 

এর পাশাপাশি বিমান বসুর কথায় উঠে এসেছে সৌজন্যহীন-রাজনীতির প্রসঙ্গও। তিনি বলেন, 'এখন মাঝে মধ্যেই সৌজন্য হারাচ্ছে। কু-কথা এসে যাচ্ছে এখন। যা আগামী প্রজন্মের জন্য খারাপ। যাচ্ছেতাই কথাবার্তা হয় এখন। 

সুমন দে: অতীতেও হত। অনিল বসু বলেছিলেন মারাত্মক কথা।

বিমান বসু: সেই কথার জন্য আমরা তাঁকে বহিষ্কার করেছিলাম।

সুমন দে: হয়েছিল, তবে অনেক পরে। 

এই আলাপচারিতায় উঠে এসেছে বাম-তৃণমূল 'সৌজন্যর রাজনীতির' কথাও। যেখানে ৩৪ বছরের বাম সরকারের অবসান ঘটানো মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত। ২০২২ সালে রাজভবনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার সাজিয়ে দিয়েছিলেন যাতে বিমান বসু বসতে পারেন। 

সুমন দে: বিজেপি যদিও আপনাদের সঙ্গে তৃণমূলের সেটিংয়ের কথা বলে কারণ নবান্নে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিশ ফ্রাই এনেছিলেন, আপনিও ছিলেন সেই বৈঠকে, খেয়েছিলেন? 

বিমান বসু: ভদ্রতা করার জন্য কোনও চা প্রেমী বাইরে চা খেয়ে এলেও ফের চা খায়। ওটা ভদ্রতার বিষয় ছিল। ফিশ ফ্রাইয়ের সঙ্গে বোঝাপড়ার কোনও সম্পর্ক ছিল না। দাবি জানাতে গিয়েছিলাম, দাবি জানিয়েছি। 

সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন-

About the author সুমন দে

The stalwart of Bengali news broadcasting media industry, who has revolutionized this regional news space with his Midas touch covering from Nandigram to Suchitra Sen and everything in between, Mr Suman De needs no separate introduction. His distinctive style is integral to the way Bengal consumes its daily news today. People across the political spectrum may agree or disagree with his pragmatic stance on critical issues, but one can not ignore his powerful presentation. No sooner did he foray into television journalism from print media in 1998 and then as a special correspondent of Zee News, than started his meteoric rise first as the Eastern Region Chief of Bureau of Star News which he joined in 2002, and later as the Editor of then then ‘Star Ananda’, the first Bengali News Channel in 2005. He currently plies his trade as the Executive Vice President of ABP Ananda. He manages to take time out of his professional commitments to pursue extensive studies and his passion for painting and has also penned several books on various subjects.

Mr De decided to follow his journalistic instincts and make a career out of it as early as fifth standard. He found himself regularly contributing to English daily ‘The Statesman’ from school life while his television debut came while he was still in University. His illustrious career across print and audio-visual media has already spanned almost three decades.

When he is not busy analyzing news down to the bits and pieces, he likes to travel, based on which he has already published several books. His alter ego is known to be a full-fledged family man, with close-knit family members constituting his support system from whom he derives the best inspiration.

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget