এক্সপ্লোর

ABVP: রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে পথে নামল এবিভিপি, পাল্টা কটাক্ষ তৃণমূলের

ABVP Agitation: এবিভিপির অবস্থানের জেরে প্রায় ঘণ্টাদুয়েক কলেজ স্ট্রিট থেকে বিধান সরণি যান চলাচল ব্যাহত হয়।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আশাবুল হোসেন, কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি (SSC Scam), বেকার সমস্যা-সহ (unemployment) একাধিক ইস্যুতে পথে নামল বিজেপির (BJP) ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। শুক্রবার কলেজ স্ট্রিটে (College Street) জমায়েত করে বিক্ষোভ (agitation) দেখান এবিভিপি সদস্যরা। তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

‘দুর্নীতির’ প্রতিবাদে পথে

বঙ্গ রাজনীতির ক্ষমতা দখলের লক্ষ্যে, যে শিক্ষক নিয়োগে দুর্নীতিকেই প্রধান হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির, তা স্পষ্ট হচ্ছে তাদের রণকৌশল থেকেই। কলকাতায় পা রেখে শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যখন নিযোগ দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে বিঁধলেন, সেদিনই পথে নামল আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন কলেজ স্ট্রিটে জমায়েত করে বিক্ষোভ দেখায় তারা। চলে অবস্থান। স্লোগানিং।

অতীতে কর্মসংস্থানের প্রসঙ্গে চপ বিক্রির উদাহরণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, 'আমার পাড়ায় কয়েকটি তেলেভাজার দোকান আমি চিনি, যাঁরা তেলেভাজা বিক্রি করে চার-পাঁচ-দশতলা বাড়ি করেছেন। বড় ব্যবসাও করছেন। ইচ্ছে থাকলে উপায় হয়।' সম্প্রতি চা-ঘুঘনি-তেলেভাজা বিক্রির প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই বলেন, 'এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন। তার পরের সপ্তাহে মাকে বললেন, ‘একটু ঘুগনি তৈরি করে দাও।’ তার পরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে। দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না! আজকাল এত বিক্রি আছে!'

আরও পড়ুন: Titagarh Update: 'টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় আমরা লজ্জিত' মন্তব্য তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর

এই প্রেক্ষাপটে এদিন রাস্তায় বসে চপ, মুড়ি বিক্রি করে প্রতীকী প্রতিবাদ জানায় এবিভিপি।

তৃণমূলের পাল্টা কটাক্ষ

গোটা ঘটনার প্রেক্ষিতে বরানগরের (Baranagar) তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy) বলেন, 'এবিভিপির বাংলায় কিছু ছিল না। হবেও না। বিজেপির ছাত্র সংগঠন? কখনওই বাংলার ছাত্র সমাজের মনে, হৃদয়ে ওদের জায়গা নেই। চেষ্টা করছে করুক। লাভ নেই।'

এবিভিপির অবস্থানের জেরে প্রায় ঘণ্টাদুয়েক কলেজ স্ট্রিট থেকে বিধান সরণি যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন: Medical College: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget