এক্সপ্লোর

'...ধিক তৃণমূল কংগ্রেস', ফেসবুক পোস্টে শাসক দলের তীব্র নিন্দা ঋদ্ধির

'সদ্য গজিয়ে ওঠা উৎসবের ভিড়ে আরেকটা উৎসব জুড়ে দেওয়া হোক, গণ ধোলাইয়ের উৎসব...' লিখলেন ঋদ্ধি

কলকাতা: বেলেঘাটায় (Beleghata) নাট্যব্যক্তিত্বকে (Artist) হেনস্থার ঘটনায় সরব অভিনেতা ঋদ্ধি সেন। 'শিল্পীরা এগিয়ে আসুক, দেখা যাক, কতজনের গায়ে হাত তুলবে তৃণমূলের (TMC) লুম্পেন গুন্ডা বাহিনী। ফেসবুকে (Facebook) প্রতিবাদ অভিনেতা ঋদ্ধি সেনের। 'নাট্য উৎসবকে বুড়ো আঙুল দেখিয়ে এরা দেখিয়ে দিল মানুষের থেকে কেকের মূল্য বেশি। সদ্য গজিয়ে ওঠা উৎসবের ভিড়ে আরেকটা উৎসব জুড়ে দেওয়া হোক, গণ ধোলাইয়ের উৎসব। এই গায়ে হাত তোলা আমাদের সকলের গায়ে হাত তোলা'। ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ অভিনেতা ঋদ্ধি সেনের। 

বেলেঘাটায় নাট্যব্যক্তিত্বকে হেনস্থার ঘটনায় সরব হয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এদিন একটি বিবৃতি দিয়ে তিনি লেখেন, 'আমার পরের অভিনয় ১৫ জানুয়ারি, রবীন্দ্র সদন মঞ্চে, এসে মেরে যান। আমি প্রতিবাদ করছি, এটা জেনেই যে এই প্রতিবাদ ব্যর্থ হবে। যাঁর গায়ে হাত উঠেছে, তাঁর গায়ে আবার হাত উঠতে পারে। যিনি হাত তুলেছেন, তিনি তাঁর সাহসে বলীয়ান হয়ে বাংলা মায়ের সুযোগ্য সন্তানের সার্টিফিকেট ঘরে বাঁধিয়ে রাখবেন।'

সরব নাট্যব্যক্তিত্বরা: এদিন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য আরও লিখেছেন, 'আমাদের যেন এসে বেদম মার দেওয়া হয়, যেন বুঝিয়ে দেওয়া হয়। ...ভোটকেন্দ্রিক গণতন্ত্রে অমিতাভ বা শাহরুখ না হলে বেশি লাফাতে নেই। পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব আনন্দযজ্ঞ শুরু হয়েছে। ভোট রাজনীতিতে কাজে আসে না, এমন শিল্পীদের মেরে ঠান্ডা করে দেওয়া হচ্ছে।'

ঠিক কী হয়েছিল? বেলেঘাটার রাসমেলা ময়দানে পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলীর দু-দিনের নাট্য উৎসব বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোকানন্দা দাস ও তাঁর বাবা, তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে। 

২৪ ডিসেম্বর থেকে দু-দিনের নাট্য উৎসবের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছিল বেলেঘাটার রাসমেলা ময়দানে। যার অন্যতম আয়োজক ছিলেন 'বিরোহী','উলটপুরাণে'র মতো ওয়েব সিরিজ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা 'বাকিটা ব্যক্তিগত'য় অভিনয় করা অমিত সাহা। 

তাঁর অভিযোগ, পাশেই বেলেঘাটা মেন রোডে একটি কেক উৎসবের মাইক বাজানোয় অসুবিধা হওয়ায় ২৩ ডিসেম্বর,  স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেছিলেন।  তাঁর দাবি, তখনই জানতে পারেন তৈরি করা মঞ্চ খুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গেলে তৃণমূল নেতা অলোক দাস তাঁদের হেনস্থা করেন বলে অভিযোগ। বন্ধ করে দেওয়া হয় নাট্য উৎসব। 

যদিও নাট্য উৎসবে বন্ধ করে দেওয়ার অভিযোগ এদিনও অস্বীকার করেছেন তৃণমূল নেতা। কিন্তু প্রত্যক্ষদর্শীদের গলায় আগের দিনই উঠে এসেছিল ভিন্ন সুর! তারই প্রতিবাদে বুধবার ফুলবাগানে একটি প্রতিবাদ সভা করল সেই নাট্য সংস্থা। এদিন নাট্যব্যক্তিত্ব বিমল চক্রবর্তী, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সকলেই নাট্য উৎসবে বাধা দানের সমালোচনা করেন।

আরও পড়ুন: Narendra Modi: মোদির যাত্রাপথে নীল-সাদা কাপড়ের আচ্ছাদন, 'ঝুপড়ি ঢাকতেই পর্দা' কটাক্ষ বিজেপির

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget