এক্সপ্লোর

RG Kar Protest: 'আপোস করিনি, আপোস করব না', রাজ্য সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান সুদীপ্তার

Sudipta Chakraborty Refuses Prize: ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আপোস করিনি, আপস করব না।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। একই পথে হেঁটেছেন নাট্যকার চন্দন সেন ও নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। 

বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফেরালেন সুদীপ্তা চক্রবর্তী। পুরস্কার প্রত্যাখ্যান করে তথ্য সংস্কৃতি দফতরকে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আপোস করিনি, আপস করব না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পুরস্কার বাবদ দেওয়া ২৫ টাকাও ফিরিয়ে দেব। রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার কথা বলেছিলেন মাননীয় বিধায়ক। এত মিথ্যাচারের সামনে মাথা নত করব না। সম্মান নিশ্চয়ই এর পরও পাব। কিন্তু শিরদাঁড়া শক্ত রাখব। এই শিক্ষাই তো পেয়েছি মা-বাবার কাছ থেকে। সেখান থেকে সরব না।', তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, নাম না করে কাঞ্চনকে জবাব সুদীপ্তার। 

কী বলেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক এবং অভিনেতা কাঞ্চন? আর জি কর কাণ্ডের প্রতিবাদীদের কটাক্ষ করতে গিয়ে রবিবার সরকারি পুরস্কার ফেরত দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। বলেছিলেন, 'আচ্ছা ধরুন যাঁরা বলছেন, এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? বলুন ফেরত দিয়ে দিচ্ছি।' আর এই আবহেই একে একে সরকারি পুরস্কার ফেরাতে শুরু করলেন শিল্পীরা।                                                       

আরও পড়ুন, আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড়! চোর চোর স্লোগান

অন্যদিকে, আর জি কর কাণ্ডের জেরে প্রতিবাদে পুরস্কার ফেরত দিচ্ছেন আরও এক নাট্য পরিচালক। পুরস্কার ও পুরস্কার হিসেবে পাওয়া ৩০ হাজার টাকাও ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়।  'এই পুরস্কারের বিনিময়ে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল সরকার, আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, জানালেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সেরা নির্দেশক হিসেবে চলতি বছর পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সরব কার্টুনিস্টরাও। রাজ্য সরকার আয়োজিত চারুকলা মেলা বয়কটের পথে কার্টুনিস্টদের সংগঠন কার্টুনদল। নভেম্বর মাসে রাজ্য সরকারের উদ্যোগে 'চারুকলা মেলা' হওয়ার কথা। তার জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু আবেদনপত্র জমা দিচ্ছে না 'কার্টুনদল'।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget