এক্সপ্লোর

Bankura News: বিপদ এড়াল বাঁকুড়া, বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার আবগারি দফতরের

Adulterated liquor : বাঁকুড়ায় অভিযান চালিয়ে বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করল আবগারি দফতর

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: অভিযান চালিয়ে বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল মদ (Adulterated Liquor )উদ্ধার করল আবগারি দফতর (Excise Department)। বিশেষ সূত্রে খবর পেয়ে মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল বিদেশী মদ উদ্ধার করল বাঁকুড়া জেলা আবগারি দফতর (Excise Department)।

সূত্রের খবর পাওয়ার পরই গতকাল রাতে বাঁকুড়া ও পুরুলিয়ার সীমানাবর্তী এলাকায় ৬০ এ জাতীয় সড়কের ধারের একটি হোটেলে হানা দেয় আবগারি দফতর। সেখান থেকে ওই বিপুল পরিমাণ নকল মদ উদ্ধারের পাশাপাশি বে আইনি ভাবে মদ মজুত রাখা ও নকল মদের ব্যবসা করার অভিযোগে গ্রেফতার করা হয় হোটেলের মালিককে। 

আবগারি দফতর সূত্রে জানা গেছে  বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমানাবর্তী এলাকায় রমরমিয়ে চলছে নকল মদের ব্যবসা এমন অভিযোগ আসছিল। এরপরই ওই এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি একাধিক সোর্সকে তথ্য সংগ্রহে তৎপর করা হয়। গতকাল সন্ধ্যার মুখে খবর আসে বাঁকুড়া পুরুলিয়ার সীমানায় ৬০ এ জাতীয় সড়কের ধারে মা রক্ষাকালী হোটেল ও রেস্টুরেন্ট নামের একটি হোটেলে বিপুল পরিমাণ নকল বিদেশী মদ মজুত করা হয়েছে। খবর আসতেই অভিযানে নামে বাঁকুড়া জেলা আবগারি দফতর।

ওই হোটেলে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ওই হোটেলে বে আইনি ভাবে মজুত সমস্ত মদ। আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে ওই হোটেল থেকে বাজেয়াপ্ত সমস্ত মদই  নকল বিদেশী মদ। বিভিন্ন নামী দামী মদের লেভেল ও বোতল ব্যবহার করা হলেও আসলে বোতলের ভেতর থাকা অধিকাংশ মদই শরীরের পক্ষে বিপজ্জনক স্পিরিট দিয়ে তৈরি করা। লাইসেন্সবিহীন ভাবে মদ মজুত ও ব্যবসার অভিযোগে হোটেলের মালিক সোমনাথ প্রামানিককে গ্রেফতার করেছে আবগারি দফতর। তবে এই ধরনের নকল মদ কোথায় তৈরী হয়েছে এবং তা কীভাবে জেলার সীমানাবর্তী এলাকার হোটেলগুলিতে পৌঁছে যাচ্ছে তা জানতে তদন্ত শুরু করেছে আবগারি দফতর।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

প্রসঙ্গত, এখনও কেউ ভোলেনি ভেজাল মদে বারবার রাজ্যে প্রকাশ্যে আসা মৃত্যুর ঘটনা। বাইশ সালের জুলাই মাসে পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল বলে দাবি ওঠে।  হাওড়ার ঘুসুড়িতে, তারই পুনরাবৃত্তি হয়েছিল আবার। মদে বিষক্রিয়ায় ১১ জনের মৃত্যুর অভিযোগ উঠেছিল সেবারও।  এরইমধ্যে, পশ্চিম মেদিনীপুরে, কেশিয়াড়ি থানার বেলুট গ্রাম থেকে উদ্ধার হয়েছিল চোলাই মদ তৈরির ২ হাজার ৬০০ লিটার তরল। মিলেছিল ৯০ লিটার চোলাই মদ। এর আগে ২০১৮-র নভেম্বরে বিষ মদ খেয়ে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। তার ঠিক এক বছর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মদের বিষক্রিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। ২০১৫-র সেপ্টেম্বরে পূর্ব মেদিনীপুরের ময়নায় মদ খাওয়ার পরই অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন ২১ জন। তারও আগে, ২০১৪ সালের জানুয়ারিতে জয়নগরে একই ঘটনা ঘটেছিল। প্রাণ হারিয়েছিলেন ৫ জন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget