এক্সপ্লোর

Indians in Afghanistan: 'সাধারণ মানুষের থেকে আলাদা তালিবান', কাবুল থেকে ফিরে অভিজ্ঞতা শোনালেন নদিয়ার তাপস কুণ্ডু

এখনও ওই দেশের ভয়াবহ অভিজ্ঞতা তাড়া করে বেড়াচ্ছে যুবককে...

সুজিত মণ্ডল, তাহেরপুর: আর পাঁচটা সাধারণ মানুষের থেকে আলাদা তালিবান। কাবুল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন নদিয়ার তাহেরপুরের বাসিন্দা তাপস কুণ্ডু। 

সোমবার কাকভোরে বাড়িতে ফেরেন তাহেরপুরের ডি-ব্লক ১৪ নম্বর রাস্তার এই বাসিন্দা। বছর ছত্রিশের তাপসবাবু ২০১৫ সালের শেষের দিকে কর্মসূত্রে আফগান পাড়ি দেন। তারপর থেকেই টানা প্রায় ছয় বছর ওই দেশে তিনি কর্মরত। শেষ দু'বছর তিনি ছুটিতে বাড়িতে আসেননি। 

প্রতিমুহূর্তে পরিবেশ উত্তপ্ত পরিস্থিতি টিভির পর্দায় দেখে উদ্বেগে ছিলেন যুবকের স্ত্রী বর্ণালী কুণ্ডু। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় কার্যত এখন হাফ ছেড়ে বেঁচেছেন পরিবারের সদস্যরা। 

যদিও এখনও ওই দেশের ভয়াবহ অভিজ্ঞতা তাড়া করে বেড়াচ্ছে যুবককে। তার মনে পড়ে যায়, ব্ল্যাঙ্ক ফায়ারের সময় সঞ্জীব রুদ্র নামে রানাঘাটের বাসিন্দা তথা সহকর্মীর প্যান্ট ছুঁয়ে গুলি চলে যাওয়ার কথা।

বললেন, আফগানিস্তানে এখন তালিবানি শাসন চলছে। ওরা সাধারণ মানুষের থেকে আলাদা। আফগান তালেবানদের দখলের যাবার সাত দিন পর বাড়ি ফিরতে পেরেছি। কাবুলে ইউএস আর্মিদের রান্নার কাজে যুক্ত ছিলাম। ক্যাম্পের বাইরে বের হলেই গোলাগুলি চলত। 

তিনি যোগ করেন, কাবুল থেকে গত বৃহস্পতিবার অর্থাৎ ১৯ তারিখ বৃহস্পতিবার সেনাবাহিনীদের বিশেষ কার্গো বিমানে কাতারে পৌঁছাই। সেখানে দুদিন ছিলাম। এরপর শনিবার কাতার থেকে দিল্লিতে আসি। শেষমেষ সোমবার ভোর রাতে বাড়ি ফিরে আসতে পেরেছি অনেকটাই স্বস্তি মিলেছে। নিরাপত্তার স্বার্থে আমাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিত সেনাবাহিনী। ঘরের ছেলে ঘরে ফিরতে পাড়ায় এদিন দুপুরে ওই যুবকের বাড়িতে মিষ্টি ও ফুলের মালা নিয়ে হাজির হন প্রতিবেশীরা।

এদিকে, আফগানিস্তান থেকে গতকাল রাতে বাড়ি ফেরেন নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা অভিজিৎ ঘোষ। জানালেন, আট বছর আগে কাজের সুবাদে তিনি আফগানিস্থানে যান। তিনি আফগানিস্তানে আমেরিকার সেনা ছাউনিতে কাজ করতেন। বাইরের পরিস্থিতি খারাপ। তবে সেনা ছাউনিতে নিরাপদ ছিলেন। বাড়ি ফিরে খুশি অভিজিৎ বলেছেন, ভারত সরকার এবং যে কোম্পানির আন্ডারে কাজ করতাম তারা প্রচণ্ড সাহায্য করেছে বাড়ি ফেরার জন্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget