এক্সপ্লোর

Calcutta Medical College: অনশন-আন্দোলনের ৫ দিন, অচলাবস্থা কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে

Student Agitation: অনশন-আন্দোলনের ৫ দিন। এখনও জট কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College)। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবি নিয়ে অনড় আন্দোলনকারীরা।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই,কলকাতা: বৃহস্পতি থেকে সোম, ৫ দিন হয়ে গেলেও, অচলাবস্থা কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College)। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন ৫ পড়ুয়া। তাঁদের মধ্য়ে অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন। জট কাটাতে মঙ্গলবার বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর।        

অচলাবস্থা কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে: অনশন-আন্দোলনের ৫ দিন। এখনও জট কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College)। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবি নিয়ে অনড় আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচ পড়ুয়া। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ৩ অনশনকারী। অচলাবস্থা কাটাতে, মঙ্গলবার, বিকেলে বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। যেখানে উপস্থিত থাকার কথা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধির।                 

তবে, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন যে সম্ভব নয়, তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, "মঙ্গলবার বৈঠক আছে। ওদেরকে বলছি, অনশন তুলে নিক। আলোচনা চলবে।'' তবে, আন্দোলনরত পড়ুয়াদের দাবি, তাঁদের কাছে এখনও বৈঠক সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। অনশন করছে। ৩ জনের অবস্থা খারাপ। কর্তৃপক্ষকে আবেদন করছে। লিখিত ইনভিটেশন দিতে হবে। কলকাতা মেডিক্য়াল কলেজের আন্দোলনরত পড়ুয়া অনিকেত কর বলেন, "আমাদের মিটিংয়ের ব্য়াপারে কেউ জানায়নি। নোটিফিকেশন দিলে, তবে যাব।'' কলকাতা মেডিক্য়াল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী বলেন, "আমরা বল প্রয়োগ করে তুলতে চাই না। আশা করব, নিজেদের স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখবে। পড়াশোনা করতে এসেছেন। ওঁরা চাইছে, মিটিংয়ের নোটিফিকেশন। আমরা কথা বলে দেখছি।''

পড়ুয়া-আন্দোলনকে সমর্থন জানিয়ে, এদিন, কলকাতা মেডিক্য়ালে আসেন জয়েন্ট প্ল্য়াটফর্ম ফর ডক্টরসের প্রতিনিধি দল। জয়েন্ট প্ল্য়াটফর্ম ফর ডক্টরসের আহ্বায়ক পুণ্যব্রত গুণ বলেন, "আন্দোলনটা বৈধ। কর্তৃপক্ষ টালবাহানা করছে নির্বাচনটা এড়াতে। শাসকদল হেরে যাবে সেই ভয়ে।'' এদিন আন্দোলনকারীদের সমর্থন জানাতে মেডিক্য়াল কলেজ ক্য়াম্পাসে হাজির হন আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের বেশ কিছু পড়ুয়া।

আরও পড়ুন: North 24 Parganas Weather: উত্তুরে হাওয়া, রোদ ঝলমলে আকাশ, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget