এক্সপ্লোর

Howrah News: রিষড়ার পর এবার হাওড়া, ফের বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

বাধা পেয়ে কলকাতায় ফিরল ফ্যাক্ট ফাইন্ডি টিম। এর আগে গতকাল রিষড়ায় যাওয়ার পথেও আটকানো হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। সম্প্রতি রাম নবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শিবপুর ও রিষড়া।

কলকাতা: গতকাল রিষড়ার পর আজ হাওড়ায় (Howrah) যেতে বাধা দেওয়া হল ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। শিবপুরে ১৪৪ ধারা জারি থাকার কথা বলে দ্বিতীয় হুগলি সেতুতে ৬ সদস্যের দলটিকে আটকায় পুলিশ। বাধা পেয়ে কলকাতায় ফিরল ফ্যাক্ট ফাইন্ডি টিম। এর আগে গতকাল রিষড়ায় যাওয়ার পথেও আটকানো হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। সম্প্রতি রাম নবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শিবপুর ও রিষড়া। এই প্রেক্ষাপটে, তিন দিনের সফরে রাজ্যে এসেছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশন সংস্থার ৬ সদস্য।

বাধা দেওয়া হল ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে: হুগলির রিষড়ার পর, এবার হাওড়ার শিবপুরেও যেতে বাধা পেলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা। ৩০ মার্চ, রামনবমীর মিছিল ঘিরে প্রথমে অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর। পরে যার আঁচ গিয়ে পড়ে উত্তর দিনাজপুরের ডালখোলা ও হুগলির রিষড়ায়.।অশান্তির কারণ খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশনের ছয় সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন পটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিংহ রেড্ডিও। এদিন সকাল সাড়ে ১০টায়, ধর্মতলার হোটেল থেকে রওনা দেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদল। দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে ওঠার পরই, টোলপ্লাজার কাছে তাদের আটকে দেয় হাওড়া সিটি পুলিশ।  ১৪৪ ধারা জারি থাকার কারণ জানানো হয় তাঁদের। এই নিয়ে দু-পক্ষের মধ্যে কিছুক্ষণ বাগবিতণ্ডাও হয়। পরে ফিরে আসেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।

গত রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়েছিল রিষড়া। সোমবার রাতে নতুন করে উত্তেজনা ছড়ায় সেখানে। শনিবার, সেই রিষড়ায় যাওয়ার পথে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বাধা দিল পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কথা বলে, তাঁদের আটকানো হল। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।

গত সপ্তাহে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে, দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয় রিষড়ায়। ইটবৃষ্টি থেকে দোকান...ATM-এ ভাঙচুর বাদ যায়নি কিছুই। এই প্রেক্ষাপটে, তিন দিনের সফরে রাজ্যে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশন সংস্থার ছয় সদস্য। অশান্তিতে আহতদের সঙ্গে কথা বলার জন্য, CRPF-এর ঘেরাটোপে শনিবার রিষড়া যাচ্ছিলেন তাঁরা। বাঙ্গিহাটিতে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে তাঁদের আটকানো হয়। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একজন সদস্যা হেঁটে ঢোকার চেষ্টা করলে, তাঁকেও আটকায় পুলিশ। কলকাতায় ফিরে SSKM-হাসপাতালে আসেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। এখানে ভর্তি রয়েছেন একজন আক্রান্ত। তাঁর সঙ্গে কথা বলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।

আরও পড়ুন: Manik Saha Exclusive: 'ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস' এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget