এক্সপ্লোর

Akhtar Ali: 'হাত ধুয়ে আমার পিছনে পড়ে আছে', সরকারি চাকরি থেকে ইস্তফা আখতার আলির

R G Kar Case: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনিই প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আখতার আলি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।
  • দুর্নীতির অভিযোগ তোলায় সরকারি প্রতিহিংসার শিকার।
  • চাকরি করতে বাধা পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।
  • স্বাস্থ্য দফতর এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

কলকাতা : সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন আখতার আলি। কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার পদে ইস্তফা। আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগ তোলা আখতার ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি সুপারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। স্বাস্থ্য অধিকর্তার কাছে পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন তিনি। আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। দুর্নীতির অভিযোগে সরব হতেই সরকারি প্রতিহিংসার অভিযোগ ওঠে। একের পর এক বদলির অভিযোগও উঠেছে। আখতার আলির অভিযোগ নিয়ে স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

এ প্রসঙ্গে আখতার আলি বলছেন, "চাকরিটা করি এবং মান-সম্মান রেখে মাথা উঁচু করে করি। কিন্তু, আমার ডিপার্টমেন্টই আমায় চাকরি করতে দিচ্ছে না। আমি আর জি কর নিয়ে মুখ খুলেছি। এটাই হচ্ছে আমার অপরাধ। আর জি করের দুর্নীতির এক্সপোজ করেছি এটাই আমার অপরাধ। ওরা মেনে নিয়েছে, আমি ওদের বিরুদ্ধে। কিন্তু, আমি ওদের বিরুদ্ধে নই। এটা আমি এখনও পর্যন্ত বোঝাতে পারিনি যে, আমি দুর্নীতির বিরুদ্ধে। হাত ধুয়ে আমার পিছনে পড়ে আছে। আমি চাকরি করতে পারছি না। আমার ছুটি মঞ্জুর হচ্ছে না। আমি বাড়ি যেতে পারছি না...মুর্শিদাবাদে। ছুটি প্রিন্সিপ্যাল তখন স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেন, স্বাস্থ্য দফতরকে দিয়ে খারিজ করিয়ে দেয়। আমাদের সার্ভিসে অনেক নিয়ম আছে। স্টেশন লিভ করতে গেলে অনুমতি লাগে, ইএল লাগে... ছুটি লাগে ইত্যাদি। আমি কোনও বেনিফিট পাচ্ছি না। আমি তো জানি আমি কিছুই পাব না।"   

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনিই প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। সেই কারণে তাঁকে বদলিও হতে হয়েছিল, বলে এর আগে দাবি করেন তিনি। গত অগাস্ট মাসে আরও চাঞ্চল্যকর অভিযোগ আনেন তিনি। তিনি দাবি করেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলা ও আইনি পথে যাওয়ার খেসারত দিয়ে যেতে হচ্ছে তাঁকে। তাঁর অভিযোগ, শাসক তাঁকে রাজ্য সরকার বিরোধী মনে করে সারা রাজ্য ঘোরাচ্ছে, বদলি করছে, বন্ধ করে দিয়েছে মাইনেও, তিনি পেনশনও পাবেন না! 'তাহলে কি ওদের জোরটা শুধু আখতার আলির উপরেই? ওদের আর কোথাও দুর্নীতির উপর কোনও জোর নেই। একটা সবুজ ছাপ লাগলেই সাত খুন মাফ ! আমাকে কী করবে, খুব বেশি হলে শেষ করে দেবে, মেরে ফেলবে, বাংলার মানুষ আমার সঙ্গে আছে। আজকেও বলছি গভীর দুর্নীতি আছে এটার মধ্যে। আখতার আলি খান অতীন ঘোষের সিকিউরিটি ছিল, পার্সোনাল সিকিউরিটি। তাকে উনি সুদীপ্ত রায়ের সঙ্গে মিলে আরজি করে নিয়োগ করলেন যাতে তোলাবাজি করা যায়..কীভাবে ও তোলাবাজি করেছে...২২ লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget