এক্সপ্লোর

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন

Crime News: নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। বাইকে বাড়ি ফেরার পথে প্রথমে কুপিয়ে মারার চেষ্টা, পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করে খুন করা হয়।

নদিয়া: ফের রক্ত ঝরল বঙ্গে! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। বাইকে বাড়ি ফেরার পথে বাবা-ছেলেকে প্রথমে কুপিয়ে মারার চেষ্টা করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করে খুন করা হয়। নিহত হয়েছেন আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমান। আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বেথুয়াডহরী থেকে বাইকে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা। বাবা-ছেলের বাইক আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি। দেহ উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। 

নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুন করা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আনিসুর রহমান প্রদেশ কংগ্রেসের নেতা ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমান ছিলেন আইনজীবী। পরিবার সূত্রে জানা গিয়েছে যে, বেথুয়াডহরী থেকে বাড়ি ফেরার পথে এই হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর তৃণমূলের দিকে আঙুল তুলেছে পরিবার। খরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জুব্বার শেখ ও তার দলবলের দিকে খুনের অভিযোগ তোলা হয়েছে। খবর পেয়ে নাকাশিপাড়ার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের প্রকৃত কারণ ও এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, সেই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

পরিবারের এক সদস্য জানিয়েছেন, ''কংগ্রেস পার্টি করতেন। খুব ভাল মানুষ ছিলেন। কোনও ঝামেলা হলে মিটিয়ে দিত, বিনা কিছু ভেবে, প্রত্যেকটা মানুষের পাশে থাকত। এটা হিংসা থেকে করেছে। ও কেন পারছে, আমি কেন পারছি না, এই কারণে খুন করিয়ে দিল। আমরা মেনে নিতে পারব না। আমার বোনের একটাই মাত্র ছেলে। LLB করেছে। তাকে বিদেশে পাঠাত ব্যারিস্টারী করার জন্য। সব ঠিক হয়ে গিয়েছিল। সেই ছেলেকেই খুন করে দিল।''                          

উল্লেখ্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একই ভাবে খুন হতে হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির এক বিজেপি কর্মীকেও। তিনি বুথ সহ-সভাপতি ছিলেন। বিধানসভা নির্বাচনের ঠিক আগে ঘটনাটি ঘটে রায়দিঘি বিধানসভার ২১৬ নম্বর বুথের মেনা গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম কিশোর মাঝি। রাতে গলা কেটে নৃশংসভাবে খুন করা হয় তাঁকে, এমনটাই অভিযোগ উঠেছিল পরিবারের তরফ থেকে।            

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget