এক্সপ্লোর

Dengue Scare : ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে মশার বাড়বাড়ন্ত

Alipurduar News : প্রশাসনের আশ্বাস মিলেছে। কিন্তু কাজ কবে শেষ হবে, আলিপুরদুয়ারবাসীর কাছে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন ।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল (Alipurduar District Hospital) চত্বরে মশার বাড়বাড়ন্ত। হাসপাতাল চত্বরেই আবর্জনার স্তূপ। আর তাতেই জমছে জল। এনিয়ে পুরসভার কোর্টে বল ঠেলেছেন হাসপতাল সুপার। পুরসভার দাবি, দ্রুত সমস্যার সমাধান হবে।

জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue Scare)। রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালে। কিন্তু, হাসপাতালই কার্যত ডেঙ্গির আঁতুড়ঘর! আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরের একাংশ দেখে মনে হতে পারে কোনও ডাম্পিং গ্রাউন্ডে চলে এসেছেন। আবর্জনার গন্ধে টেকা দায়।

হাসপাতাল চত্বরে প্লাস্টিক, মেডিক্যাল বর্জ্যের পাহাড়। পড়ে থাকা প্লাস্টিকে জমছে জল। শুধু তাই নয়, নিকাশি নালাও তথৈবচ। জায়গায় জায়গায় আটকে জল। রোগীর আত্মীয়দের অভিযোগ, আবর্জনা পরিষ্কার না হওয়ায় তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। বাড়ছে সংক্রমণের আশঙ্কা, সঙ্গে মশার (Mosquito) বাড়বাড়ন্ত। জমা থাকা নোংরা আবর্জনার অনতিদূরেই মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও ফল হয়নি। এই পরিস্থিতির জন্য অবশ্য পুরসভার দিকে দায় ঠেলেছেন হাসপাতালের সুপার।

যে প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেছেন, 'আমাদের অন্য জায়গা নেই ওখানে ফেলা হয়। প্রতিদিন পুরসভার নিয়ে যাওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। পুরসভা ভ্যাট তৈরি করছে। সেটা হলে কমবে। কিন্তু কবে তৈরি হবে তা জানা নেই।' এদিকে, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেছেন, পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ সম্পন্ন হলেই হাসপাতালের বর্জ্য সরিয়ে নেওয়া হবে। বৃষ্টির জন্য কাজ ধীর গতিতে হচ্ছে।

আলিপুরদুয়ারের জেলাশাসকের দাবি, জরুরি ভিত্তিতে বর্জ্য পরিষ্কারের জন্য পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বলেছেন, 'হাসপাতালের এই বর্জ্য নিয়ে প্রশাসনিক বৈঠকে পুরসভার চেয়ারম্যানকে সাপ্তাহিক পরিষ্কার করার কথা বলা হয়েছে। রাজ্যের তরফেও নির্দেশ এসেছে। জরুরি ভিত্তিতে এই কাজ করার জন্য চেয়ারম্যানকে বলা হয়েছে।'

প্রশাসনের আশ্বাস মিলেছে। কিন্তু কাজ কবে শেষ হবে, আলিপুরদুয়ারবাসীর কাছে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন ।                             

আরও পড়ুন- পরিবার সিপিএম করায় শাস্তি ! সালারে বোমাবিদ্ধ ১২ বছরের শিশু

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live: ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ ঘটনা, বার-বি-কিউ এর আগুনে জ্বললেন নববধূ, গা শিউরে ওঠা ভিডি
দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ ঘটনা, বার-বি-কিউ এর আগুনে জ্বললেন নববধূ, গা শিউরে ওঠা ভিডিও
Mamata Banerjee: তৃণমূলের প্রতীক-নাম সব বদল, মমতার কড়া সুর, 'আমাকে বারবার থ্রেট করেছে বিজেপিকে সমর্থনের জন্য'
তৃণমূলের প্রতীক-নাম সব বদল, মমতার কড়া সুর, 'আমাকে বারবার থ্রেট করেছে বিজেপিকে সমর্থনের জন্য'
Nandigram By-Election 2026 : শুরুতেই ধাক্কা মমতাপন্থী তৃণমূলের, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বড় সিদ্ধান্ত নন্দীগ্রামের প্রার্থীর
শুরুতেই ধাক্কা মমতাপন্থী তৃণমূলের, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বড় সিদ্ধান্ত নন্দীগ্রামের প্রার্থীর

ভিডিও

Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget