এক্সপ্লোর

Alipurduar: শুরু পাইলট প্রোজেক্ট, শয্যাশায়ী ৮০ বছরের বৃদ্ধার বাড়িতে রেশন নিয়ে পৌঁছালেন জেলা শাসক

প্রথমে শয্যাশায়ী ৮০ বছরের বৃদ্ধা রাধা আচার্যর বাড়িতে রেশন নিয়ে যান জেলা শাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তারা।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : দুয়ারে রেশন বিলি করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। খুশি উপভোক্তারা। যদিও রেশন সামগ্রী কোন সরকারের প্রকল্প, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি-তৃণমূলের। 

বুধবার থেকে আলিপুরদুয়ারে দুয়ারে রেশন-এর পাইলট প্রজেক্ট চালু হয়েছে। এদিন জেলার ৬ ব্লকের সর্বত্র দুয়ারে রেশন ব্যবস্থা চালু করে জেলা প্রশাসন। জেলায় মোট ৬৯ টি  জায়গা থেকে দুয়ারে রেশন ব্যাবস্থা চালু হয়। সকালে দুয়ারে রেশন দিতে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গেছেন জেলা শাসক আই এ এস সুরেন্দ্র কুমার কুমার মীনা। আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার সহ খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিকরা এদিন দুয়ারে রেশন ব্যবস্থা চালু করেন। এদিন আলিপুরদুয়ার শহরের ৩ নম্বর ওয়ার্ডে কলেজ পাড়াতে প্রথমে শয্যাশায়ী ৮০ বছরের বৃদ্ধা রাধা আচার্যর বাড়িতে রেশন নিয়ে যান জেলা শাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তারা। এদিন রাধা দেবীর বাড়িতেই মেশিনের সাহায্যে রেশন বন্টনের স্লিপ দিয়ে দেন স্থানীয় রেশন ডিলার। একেবারে বাড়ির দরজায় চাল, গম,  সহ অন্যান্য রেশন সামগ্রী দিয়ে দেওয়া হয়। দুয়ারে রেশন পেয়ে খুশি রেশনের উপভোক্তারা। 

যদিও রাজ্য সরকারের "দুয়ারে রেশন" বন্টন নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের দেওয়া খাদ্য-সামগ্রী রাজ্যের নামে  বন্টন করে রাজনৈতিক প্রচারের অভিযোগে সরব হয়েছে জেলা বিজেপি। 

আরও পড়ুন  :

Duare Ration West Bengal: বাড়ি গিয়ে রেশন দেওয়ার প্রকল্পে হাইকোর্টের সিলমোহর, শুরু হল দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট

যদিও বিজেপির সেই প্রচার নিয়ে কটাক্ষ করেছে জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সৌরভ চক্রবর্তী বলেন, ' ওদের বিধায়করা যাতে বিজেপিতে থাকে, সেই লিফলেট আগে বিলি করুক বিজেপি। ওদের কার্যালয়ে লাইট জ্বালবার লোক থাকবেনা,আগামীতে! ' আগামী দিনে কন্যাশ্রীর মতো দুয়ারে রেশন বিশ্বের নজড় কাড়বে বলে দাবী জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্রের।  

বুধবার থেকেই দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ শতাংশ রেশন দোকান নির্দিষ্ট করা হয়েছে। সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে রেশন সামগ্রী। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্টে খতিয়ে দেখা হবে সুবিধা-অসুবিধা। এরপর সেই অনুযায়ী পরিস্থিতি বিচার করে পুরোদমে চালু করা হল দুয়ারে রেশন প্রকল্প।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget