এক্সপ্লোর

Alipurduar Leopard Scare : আম গাছের ডালে ওটা কী? চিতাবাঘ দেখে ঘুম ছুটল আলিপুরদুয়ারে

Alipurduar News : চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসার পর তাকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান জলদাপাড়ার ডিএফও।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : কখনও আম তো কখনও ডুমুর। আলিপুরদুয়ারের শিলবাড়িহাট ঘাটপার গ্রামজুড়ে ঘণ্টপাঁচেক ধরে চলল চিতাবাঘ (Leopard) আতঙ্ক। শেষপর্যন্ত তাকে জালবন্দি করে বনদফতর নিয়ে গেলেও চিতাবাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না স্থানীয়দের।

ঠিক কী ঘটেছে

সকালে স্থানীয়রা দেখেন আম গাছের ডালে বসে রয়েছে এক আস্ত চিতাবাঘ। কার্যত সেখানে গা এলিয়ে বিশ্রাম নিচ্ছে সে। ঘটনাস্থল আলিপুরদুয়ার (Alipurduar) থানার অন্তর্গত পূর্বকাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলবাড়িহাট ঘাটপার গ্রাম।  কিন্তু এভাবে চিতাবাঘকে গাছের মগডালে দেখে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। খবর যায় বনদফতরে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা। প্রথমে একদফা ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তারপর গোটা এলাকা ঘেরা শুরু হয় জাল দিয়ে। কিছুক্ষণের মধ্যে বাগে না এসে বরং পাশের ডুমুর গাছে লাফ দেয় চিতাবাঘ। যার জেরে আতঙ্কের মাঝে আবার একদফা হুলস্থূল পড়ে। যার পরই ছোড়া হয় আরও এক দফা ঘুমপাড়ানি গুলি।

শেষমেশ ঘণ্টাপাঁচেক শেষে বঘটি নিস্তেজ হয়ে গাছের নিচে পড়ে যায়। বনদফতরের পক্ষ থেকে তাঁকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয়। চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসার পর তাকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান জলদাপাড়ার ডিএফও। যদিও গত কদিন ধরে এলাকায় আতঙ্ক তৈরি করে রেখেছিল, এটিই সেটি কি না, তা অবশ্য নিশ্চিত করে জানায়নি বনদফতর। বরং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

হুমকি আতঙ্কিত বাসিন্দাদের
গত কয়েকদিন ধরেই আলিপুরদুয়ারের কিছু এলাকায় চিতাবাঘ নিয়ে আতঙ্কে স্থানীয়রা। পরিস্থিতি এমনই যে আতঙ্ক থেকে ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। বনদফতর চিতাবাঘ  (Leopard) না ধরলে প্রাণীটিকে পিটিয়ে মারার হুমকি দিয়েছেন বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় চিতাবাঘের আক্রমণে জখম হয়েছেন প্রায় ১০ জন। যার ফলে আতঙ্কে গোটা গ্রাম। বনদফতর নিষ্ক্রিয় বলে অভিযোগ বাসিন্দাদের।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে 'মা', কাজে যোগ দিয়ে বললেন রেণু

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget