এক্সপ্লোর

Municipal Election 2022: তৃণমূলের ক্ষমতা থাকলে বিধানসভার আগে পুরভোট করত, কটাক্ষ শঙ্কর ঘোষের

Municipal Election 2022: আগামী রবিবারই আলিপুরদুয়ার পুরসভার নির্বাচন। তার আগে ভোটপ্রচারে ব্যস্ত তৃণমূল ও বিজেপি।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আগামী রবিবারই আলিপুরদুয়ার (Alipurduar) পুরসভার নির্বাচন (Municipal Elections 2022)। তার আগে ভোটপ্রচারে ব্যস্ত যুযুধান দুই শিবির, তৃণমূল (TMc) ও বিজেপি (BJP)। আলিপুরদুয়ার পুর এলাকায় কোমর বেঁধে প্রচারে নেমেছে বিজেপি। পাশাপাশি জনসংযোগে খামতি রাখছে না তৃণমূলও।

আলিপুরদুয়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস সরকারের হয়ে পায়ে হেঁটে ওয়ার্ডে ঘুরে প্রচার করেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আলিপুরদুয়ার শহরের চৌপথি এলাকায় পুরসভার ১১, ১২, ১৪, ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে পথসভাও করেছে বিজেপি। সেখানে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, 'সত্যিই যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকত তাহলে এই পুরনির্বাচনগুলো রাজ্যের বিধানসভা ভোটের আগে করত। তাহলে বোঝা যেত তৃণমূল কংগ্রেস কত জলে দাঁড়িয়ে আছে।'

আরও পড়ুন: পুরভোটের প্রচারে শিক্ষক সংগঠনকে কাজে লাগানোয় উদ্যোগী তৃণমূল, কটাক্ষ বিজেপির

সম্প্রতি শিলিগুড়ির পুরনির্বাচন হয়েছে। একুশের বিধানসভায় শিলিগুড়ি পুর এলাকায় ভাল ফল করলেও পুরভোটে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। পুরভোটে দাঁড়িয়ে হেরেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। শঙ্কর ঘোষের অভিযোগ, '৮ বছর পর পুরনির্বাচন হচ্ছে। ব্যাপক রিগিং এবং সন্ত্রাস করে তোলাবাজদের হাতে তুলে দেওয়া হয়েছে কর্পোরেশন। প্রার্থী না হতে পারায় কান্নাকাটি সেটাই প্রমাণ করে। প্রত্যেকটি ওয়ার্ডে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে ভোটে জেতার জন্য। স্থানীয় প্রশাসনকে রাজনৈতিক ব্যবসায় পরিণত করেছে তৃণমূল।'

আলিপুরদুয়ারে উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীদের জেতানোর আবেদন করেন শঙ্কর।

বিজেপির অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। প্রচারে নেমেছে শাসক দলও। আলিপুরদুয়ার পুরসভার ৫ এবং ১৫ নং ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করেছেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী বুলু চিক বরাইক। তাঁর কটাক্ষ, 'শিলিগুড়ি কর্পোরেশনের ভোটে শঙ্কর ঘোষের কী ফলাফল হয়েছে নিশ্চয়ই সবাই জানে। ওখানে তৃণমূল খুব ভাল ফল করেছে। ওদের নতুন কিছু বলার নেই তাই এসব বলছে। ২০২১-এও এরকম মিথ্যা প্রচার চালিয়েছিল, কিন্তু মানুষ দু-হাতে আশীর্বাদ করেছেন।'

আলিপুরদুয়ারেও তৃণমূল বোর্ড গঠন করবে বলে দাবি মন্ত্রীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, থাকছে বড় চমক, এক্স পোস্টে কী জানালেন মুখ্যমন্ত্রী ? সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা থাকতে পারেন ?
কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, থাকছে বড় চমক, এক্স পোস্টে কী জানালেন মুখ্যমন্ত্রী ? সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা থাকতে পারেন ?
News Live: কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, এক্স পোস্টে জানালেন মুখ্যমন্ত্রী, সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা থাকতে পারেন ?
কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, এক্স পোস্টে জানালেন মুখ্যমন্ত্রী, সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা থাকতে পারেন ?
Mamata On Abhishek: ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে মমতা, সঙ্গে মদন
ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে মমতা, সঙ্গে মদন
TMC Councillor Arrest: তোলাবাজি, হুমকির অভিযোগে নাগেরবাজারে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
তোলাবাজি, হুমকির অভিযোগে নাগেরবাজারে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget