এক্সপ্লোর

Alipurduar News: বক্সার জঙ্গলে ছাড়া হল সারি-সারি হরিণ

Deer in Alipurduar : জঙ্গলের জীববৈচিত্র বাড়াতে ৮৬ টি স্পটেড হরিণ ছাড়া হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: জঙ্গলের জীববৈচিত্র বাড়াতে ৮৬ টি স্পটেড হরিণ ছাড়া হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে (Buxa Tiger Reserve Forest )। বীরভূমের (Birbhum) অভয়ারণ্য থেকে আনা হয়েছে হরিণগুলিকে।তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছে হরিণ।

 জানা গিয়েছে, বীরভূমের বল্লভপুর ওয়াল্ড লাইফ সেনচুয়ারি থেকে আনা হয়েছে এই হরিণগুলি। বন দফতর সূত্রে খবর, মোট ৩টি গাড়িতে সুরক্ষার ব্যবস্থা করেই আনা হয়েছিল। আগামীদিনে বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ এনে ছাড়ার পরিকল্পনা চলছে। এবং সেই পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিকও। ফলে সেইসূত্রে জঙ্গলের জীববৈচিত্র বাড়াতে ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছে বনদপ্তর। এমনকি জঙ্গল সংলগ্ন বনবস্তির মানুষকে ক্ষতিপূরণের মাধ্যমে তাঁদের অন্যত্র সড়িয়ে নেবার পরিকল্পনাও অনেকদূর এগিয়েছে বলে, বনদফতর সূত্রে খবর। সেইসূত্র ধরেই  এই উদ্যোগ বলে বন দফতর সূত্রে খবর। 

একদিকে যেমন জীববৈচিত্র এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রাখতে হরিণ ছাড়া হল এবার। তেমনই সেখানে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে বাঘের সংখ্যার উপরেও।  প্রসঙ্গত, বছরটা ২০২১। আলিপুরদুয়ারের (Alipurduar)  বক্সার জঙ্গলের (Buxa Forest) ভিতরে মিলেছিল বাঘের (Tiger) পায়ের ছাপ। বাঘের থাবার ছাপের পাশে পড়ে থাকা পেন ঘিরে দেখা দিয়েছিল রহস্য। একই বাঘের পায়ের ছাপ, নাকি আরও বাঘ রয়েছে, তা জানতে পায়ের ছাপ পরীক্ষার কাজ শুরু হয়েছিল।  নদীর পাড়ে  বাঘের আরও পায়ের ছাপ মিলেছিল বলে জানা গিয়েছিল। 

বক্সার জঙ্গলে বাঘের খোঁজে ড্রোন দিয়ে তল্লাশি চলে। ট্রাঙ্কুলাইজার নিয়ে বক্সার জঙ্গলে খোঁজ চালান বনকর্মীরা। ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা। বাঘের অবস্থান জানার চেষ্টা চলে। সুরক্ষার জন্য সেসময় বন্ধ করে দেওয়া হয় জঙ্গল সাফারি। প্রাক্তন বনবিভাগের আধিকারিকরা মনে করেন, পায়ের ছাপ একটি বাঘের। কারণ, বাঘ তার এলাকায় ঘোরাফেরা করে। তবে বাঘিনী থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি সেসময় তাঁরা।  

আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে ফের সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদে

প্রায় ২ যুগ পর বক্সায় রয়্যাল বেঙ্গলের দেখা মিলেছিল সেবার। এরপরই বাঘের উপযুক্ত বাসস্থান তৈরি করতে উদ্যোগী হয় বন দফতর। জঙ্গল সংলগ্ন এলাকা থেকে ২৩৪টি পরিবারকে অন্যত্র সরানোর ভাবনাচিন্তা চলে। বাঘের হাত ধরে এলাকায় পর্যটন ব্যবসা। সেই আশাতেই বাসস্থান পরিবর্তনে রাজি হন স্থানীয় বাসিন্দারা। মূলত বক্সার জঙ্গলের আশেপাশে ১৫টি গ্রামে বহু মানুষের বসবাস। সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য এলাকা ঘিরে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget