এক্সপ্লোর

Alipurduar News: অ্যাপের জন্য চ্যানেল হ্যাক, পুলিশের জালে যুবক

Alipurduar Update:আলিপুরদুয়ারের অসম সীমান্তের বারোবিশা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তাঁর বিরুদ্ধে আইটি এবং কপিরাইট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অ্যাপ বানানো হয়েছে। আর তার মাধ্যমেই বেআইনিভাবে সম্প্রচার করা হচ্ছিল একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার চ্যানেলের (Channel) কনটেন্ট। শুধু তাই নয়। পাকিস্তানের একাধিক চ্যানেলের কনটেন্টও রয়েছে সেখানে। গোটাটাই চলছিল হ্যাকিংয়ের মাধ্যমে। অবশেষে একটি দেশের প্রথম সারির একটি চ্যানেল সংস্থার অভিযোগ পয়ে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তের ভিত্তিতেই গ্রেফতার (Arrest) করা হল এক যুবককে। আলিপুরদুয়ারের (Alipurduar) ঘটনা। আলিপুরদুয়ারের অসম সীমান্তের বারোবিশা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তাঁর বিরুদ্ধে আইটি এবং  কপিরাইট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। ধৃতের নাম সুদীপ সূত্রধর। বয়স বছর কুড়ি।

কী অভিযোগ:
সম্প্রতি, আলিপুরদুয়ার জেলা সাইবার ক্রাইমে একটি জাতীয় টিভি চ্যানেলের তরফে অভিযোগ করা হয়। সংস্থার অভিযোগ, প্রায় মাস দুয়েক ধরে তাদের বিভিন্ন চ্যানেলের লিঙ্ক হ্যাক করে একটি অ্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে। শুধু ভারত নয়, পাকিস্তানের একাধিক চ্যানেলও একই প্রক্রিয়ায় হ্যাক করে বেআইনি ভাবে তৈরি ওই অ্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে। তার জন্য অ্যাপের গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২৫ টাকা করে সাবস্ক্রিপশন ফি। এই কাজের ফলে তাদের আর্থিকভাবে বিপুল ক্ষতির সামনে পড়তে হচ্ছে বলে অভিযোগ করে ওই টিভি চ্যানেল সংস্থাটি। তারপরেই তদন্তে নামে আলিপুরদুয়ার পুলিশ। আইপি অ্যাড্রেসের সূত্র ধরে, আলিপুরদুয়ারের বারোবিশা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, 'অভিযোগের ভিত্তিতে বারোবিশা থেকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে যুবকের দক্ষতাকে ভালো কাজে লাগানো যায় কি না, ভাবা হচ্ছে।' ধৃত যুবক সুদীপ সূত্রধর বলেন, 'আমার এই বিষয়ে নলেজ থাকায় করে ফেলেছি। কোডিং জানা আছে।' কিন্তু ওই যুবক কীভাবে এই কাজ শিখলেন তা নিয়ে তদন্ত করছে পুলিশ। 

আরও পড়ুন: চোখে ধুলো দিয়ে সাফাই লক্ষাধিক টাকার গয়না

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget