এক্সপ্লোর

RBU Exam Update: অফলাইনেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা

RBU Examination Update: বাকি বিশ্ববিদ্যালয় যখন অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন স্রোতের বিপরীতে হাঁটল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) পরীক্ষা হবে অফলাইনে (Offline)। জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্রোতের বিপরীতে হেঁটে এমনটাই সিদ্ধান্ত  নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনলাইনে নয়, পরীক্ষা অফলাইনেই

অনলাইনে নয়। পরীক্ষা হবে অফলাইনেই। স্নাতক (Graduation) ও স্নাতকোত্তরের (Post Graduation) সব পরীক্ষাই হবে অফলাইনে, জানিয়ে দিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। তবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অনলাইনে। 

করোনা কাঁটা পেরিয়ে ২ বছর পর ফের অফলাইনে স্বাভাবিকভাবে পড়াশোনা শুরু হয়েছে। তবে রাজ্যজুড়ে সংশয় তৈরি হয়েছিল যে কীভাবে হবে পরীক্ষা, অনলাইন না অফলাইনে! সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব বিধি অনুযায়ী স্বাধীনতা পাবে। সেক্ষেত্রে রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন ও অধ্যাপক সংগঠন অনলাইনে পরীক্ষা চায় বলেই জানায়। এই প্রেক্ষাপটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সশরীরে পরীক্ষাকেন্দ্রে এসে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে। এমনকী দূরশিক্ষার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের দাবি ছিল অনলাইনে নিতে হবে কিন্তু সেই পরীক্ষাও অফলাইনেই শুরু হয়েছে রবীন্দ্রভারতীর ক্ষেত্রে।

আরও পড়ুন: WBCS Exam Preparation: বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণাই সাফল্যের হাতিয়ার, প্রিলিমসে ভূগোলের প্রস্তুতিতে মানচিত্র কেন গুরুত্বপূর্ণ?

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, 'আজ অনলাইনে কর্মসমিতির জরুরি বৈঠক ছিল। সেখানে উপস্থিত সমস্ত মাননীয় সদস্য সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন যে ছাত্রছাত্রীদের স্বার্থে যেমন চিরাচরিতভাবে অফলাইনে পরীক্ষা হয়, রবীন্দ্রভারতীর সমস্ত পরীক্ষাই সেই পদ্ধতিতে হবে। ইতিমধ্যেই আমাদের দূরশিক্ষার পরীক্ষা (Distant Education) গতকাল শুরু হয়ে গিয়েছে। অফলাইনে সেটা নির্বিঘ্নেই গতকাল সম্পাদিত হয়েছে।'

করোনা অতিমারীর জেরে মাঝে দীর্ঘ বছর দুই ধরে বন্ধ ছিল যাবতীয় শিক্ষাঙ্গন। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই বাধ্য হয়ে পড়াশোনা হয়েছে অনলাইনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্রমশ একে একে বিভিন্ন শিক্ষাঙ্গন খুলেছে। তবে মারণ ভাইরাসের কথা মাথায় রেখে দুইভাবেই পড়াশোনা চলছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget