এক্সপ্লোর

OMR Sheet: 'সব মানিকবাবুই জানতেন, OMR শিট মূল্যায়নের দায়িত্বে থাকা সংস্থার নিয়ে প্রশ্নে দাবি প্রাক্তন সচিবের

সূত্রের খবর, মানিক ভট্টাচার্যর ঘাড়েই দায় চাপিয়েছেন প্রাক্তন পর্ষদ সচিব। ইডি সূত্রে খবর, রত্না বলেন, মানিকবাবুই সব জানতেন। পুরো ডিলটাই ছিল রহস্যে মোড়া।

কলকাতা: SSC-র নাইসার মতোই প্রাথমিক শিক্ষা পর্ষদের চাকরিপ্রার্থীদের OMR শিট মূল্যায়নের দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল এই সংস্থার নাম। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচী চক্রবর্তীকে এই সংস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল ইডি।

সূত্রের খবর, মানিক ভট্টাচার্যর ঘাড়েই দায় চাপিয়েছেন প্রাক্তন পর্ষদ সচিব। ইডি সূত্রে খবর, রত্না বলেন, মানিকবাবুই সব জানতেন। পুরো ডিলটাই ছিল রহস্যে মোড়া। এস বসু রায় অ্যান্ড কোম্পানি কে বা কারা চালায়, তা একমাত্র মানিকবাবু জানেন। তিনিই নির্দেশ দিতেন, তিনিই দেখা করতেন। আমরা জানতাম কনফিডেন্সিয়াল প্রসেসর বলে কাউকে মেল করা হচ্ছে এবং মেল আসছে। এর বাইরে এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামে ওই সংস্থার ব্যাপারে আমরা কিছু জানতাম না। এর আগে গত ৫ এপ্রিল, মানিক ভট্টাচার্যকে এজলাসে ডেকে পাঠিয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানি সম্পর্কে জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইসময় মানিক জানান, সংস্থার নাম শুনলেও, তিনি নিশ্চিত নন। 

সালওয়ার কামিজের প্যাকেটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের OMR শিট: নিয়োগ দুর্নীতিতে OMR শিট নিয়ে বিতর্কের মাঝেই এবার বেহালার ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ফুটপাতের দোকানে সালওয়ার কামিজের প্যাকেটে মিলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের OMR শিট। এই OMR শিটগুলি কোনওটা ২০১৬, আবার কোনওটা ২০১৮ সালের। তাতে লেখা রয়েছে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন ও রোল নম্বর। গতকাল ওই দোকানে কেনাকাটা চলছিল। আচমকাই এক পথচারীর নজরে পড়ে জামার ভাঁজে ঢোকানো রয়েছে OMR শিট। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি বেহালা থানার পুলিশ গিয়ে OMR শিটগুলি উদ্ধার করে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, এগুলি বি,কম পরীক্ষার OMR শিট। তিন বছর পরপর এগুলি নিয়ম মেনে নষ্ট করা হয়। তারপরও OMR শিটগুলি কী করে দোকানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।  শিক্ষা ব্যবস্থাকেই উঠিয়ে দেওয়ার তাল করেছে তৃণমূল, কটাক্ষ সজল ঘোষের। দুর্নীতিতে ডুবে থাকা বিজেপির মুখে এ কথা মানায় না, পাল্টা আক্রমণ শান্তনু সেনের। 

অন্যদিকে ১২ কোটি নয়... নিয়োগ পাইয়ে দিয়ে একা অয়ন শীলই বিভিন্ন পুরসভা থেকে তুলেছিলেন ৪০ কোটি টাকা! অয়ন শীলকে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে ED-র হাতে। সূত্রের দাবি, টাকা তোলার কথা স্বীকার করলেও, জেরায় অয়ন দাবি করেছেন, এই টাকার থেকে তিনি ২০ থেকে ২৫% কমিশন পেয়েছেন। বাকি টাকা গেছে নির্দিষ্ট পুরসভার প্রভাবশালীদের কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget