এক্সপ্লোর

Kolkata Doctor Attack News: MR বাঙুর হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ২

Kolkata News: মঙ্গলবার রাত ২ টো নাগাদ হাতে আঘাত নিয়ে হাসপাতালে আসেন চারুমার্কেট থানা এলাকার বাসিন্দা সুভাষ মিদ্যা।

কলকাতা: MR বাঙুর হাসপাতালে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল। রোগীর ফোন পেয়ে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাল বহিরাগতরা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে গল্ফ গ্রিন থানার পুলিশ।

হাসপাতালে ঢুকে তাণ্ডব: ফের সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল। মাঝরাতে এমআর বাঙুর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। হাসপাতালে পুলিশ আউটপোস্ট থাকা সত্ত্বেও ভিতরে ঢুকে চিকিৎসককে মারধর করল বহিরাগতরা। মঙ্গলবার রাত ২ টো নাগাদ হাতে আঘাত নিয়ে হাসপাতালে আসেন চারুমার্কেট থানা এলাকার বাসিন্দা সুভাষ মিদ্যা। পুলিশ সূত্রে খবর, কাচে হাত কেটে গিয়েছিল তার। ওই অবস্থাতেই ইমার্জেন্সিতে চিকিৎসা করাতে যান তিনি। সেই সময় এম আর বাঙুর হাসপাতালের ইমার্জেন্সিতে কর্তব্যরত ছিলেন চিকিৎসক সায়ন্তন বিশ্বাস। রোগীর হাতে স্টিচ করতে যান তিনি। তখনই, লোকাল অ্য়ানাস্থেশিয়া ছাড়া স্টিচ করাতে আপত্তি জানান রোগী। এরপরই চিকিৎসকের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। এরই মধ্যে, রোগীর ফোন পেয়ে চারু মার্কেট এলাকা থেকেই সেখানে চলে আসে আরও ১৫-২০ জন যুবক। হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর করে দুষ্কৃতীরা। হাসপাতালের পুলিশ আউটপোস্টের কর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গেও ধাক্কাধাক্কি হয় বহিরাগতদের। নিগৃহীত চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে গল্ফগ্রিন থানা।  গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সুভাষ মিদ্যাকে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।          

চলতি মাসেই ৪ জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চিকিৎসক সুবর্ণ গোস্বামী, উৎপল বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্য, মানস গুমটার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অভিযোগ, 'রাজ্য মেডিক্যাল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে'। এবিষয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল সদস্য কৌশিক বিশ্বাস জানিয়েছিলেন, "কতিপয় বামপন্থী সংগঠনের চিকিৎসকরা মিলে বহুদিন একাধিকবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অফিসের বাইরে এমন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন সেটা কোনওমতেই মেনে নেওয়া যায় না। এনারা এসে বারবার বিশৃঙ্খলার সৃষ্টি করেন। রোগী, রোগীর পরিবার, চিকিৎসকদের বিভিন্ন সমস্যার সমাধান হয়। খুব গুরুত্বপূর্ণ জায়গায়। আসলে এরা কোনওদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিল চালাননি আর ৪০-৫০ বছরে চালাবেনও না। তাই বিশৃঙ্খলা করছেন।''

আরও পড়ুন: Alipurduar Railway Employee Retirement: পুষ্প বৃষ্টিতে শুভেচ্ছা, মালা পরিয়ে বরণ; বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আবেগপ্রবণ রেল কর্মী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget